somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

হারাম যদি হালাল হতো!

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি বৃটিশ আমলে তারা ফতোয়া দিতো, ইংরেজি না-শেখা হারাম! পাকিস্তান আমলে ফতোয়া দিতো মেয়েদের লেখাপড়া না-শেখানো হারাম আর গত শতাব্দির শেষ দিকে ফতোয়া দিতো মেয়েদের স্বাবলম্বী না-হওয়া হারাম! তাহলে আজ মুসলিমরা অনেক এগিয়ে থাকতো৷ অন্য ধর্মের মানুষ, তাদের প্রাতঃস্মরণীয় হিসেবে বরণ করে যারা স্বজাতিকে আলোর পথ দেখিয়েছ৷ বিপরীতে মুসলিমদের মধ্যে যারাই আলোকিত হওয়ার কথা বলেছে তারাই নাস্তিক-মুরতাদ আখ্যা পেয়ে হত্যার শিকার হয়েছে৷ রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নন্দিত বিপরীতে আহমদ শরীফ ও হুমায়ুন আজাদ নিন্দিত৷
এক সময়ে মাইক বাজানো হারাম ছিল৷ বিয়ে বাড়ির আনন্দের উপলক্ষ্য হতো মাইক বাজানোকে কেন্দ্র করেই৷ আমরা ছোটরা রেকর্ডের উপর নিখুঁতভাবে পিন বসানো ও দম দেয়ার সুযোগ পেলে খুশি হতাম৷ হঠাৎই দেখলাম কনের পিতা মাইক বন্ধ করে নামিয়ে ফেলার নির্দেশ দিলেন৷ দাওয়াতি হুজুর ঘোষণা দিয়েছেন, শয়তানের গলা বন্ধ না করলে বিয়ে বাড়িতে আসবেন না৷ মাইক নামিয়ে ফেরত পাঠানোর পরেই তারা আসলেন৷ আরেকটি ঘটনা মনে পড়ে৷ পাশের উপজেলা থেকে বরযাত্রী এসে দেখলেন কনের বাড়িতে মাইক বাজছে৷ তারা তাৎক্ষণিক বিয়ে ভেঙ্গে দিলেন৷ কিন্তু তারা বউ না নিয়ে যাবেন না৷ তারা আরেক পরিবারের মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে গেলেন৷ আর আজ! কথিত শয়তানের গলা ছাড়া আজান দেয়া ও ওয়াজ করা চলে না৷
একবার বিশ্বকাপ চলার সময় ওয়াজ করতে এলেন মাদারীপুরের পীর দেলোয়ার হোসেন আনসারি সাহেব৷ খেলা দেখা বন্ধ৷ ওয়াজ শেষ হলে টিভি ছাড়া হল৷ এর মধ্যেই ছিঃ ছিঃ বলতে বলতে কয়েকজন এসে জানালেন- উঠানে প্রবেশের আগেই হারাম শয়তানের বাক্স-টিভির শব্দ পেয়ে হুজুর খেতে না এসেই মসজিদে চলে গেছেন৷ আমরা টিভি বন্ধ করে পাটি ও বিছানার চাদর দিয়ে ঢাকলাম৷ এর পরেও ওনি আসলেন না৷ পরে খাবার দিয়ে আসতে হল, ওনি মসজিদেই রাত থাকলেন৷ আজ টিভি ও ইউটিউব ছাড়া তাদের ওয়াজ চলেই না৷
আরো কত রকমের হারাম ছিল- মেয়েদের লেখাপড়া হারাম, একা বাইরে যাওয়া হারাম, খেলাধুলা হারাম৷ একবার আমার সবচেয়ে প্রিয় বন্ধু অসীমের সাথে বাজারের মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম৷ মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে কাছে নিয়ে বললেন, তুই যে একটা মালাউনের সাথে ঘুরিস আখেরাতে কি জবাব দিবি? আমি বললাম, ও খুবই ভাল ছেলে, ভাল ছাত্র৷ ওর চেয়ে ভাল ছেলে এলাকায় কেউ নেই৷ তিনি বললেন, হোক তবুও মালাউনের সাথে চলা হারাম৷ আমি খুবই লজ্জা পেলাম৷ অসীম আমাকে বলল, তুই মন খারাপ করিস না, এসব শুনে আমরা অভ্যস্ত৷ কিছুদিন পরে ইদ একদিন পিছিয়ে গেলে বাজারের হিন্দু দরজি মানত করা টাকা আমার সামনেই মসজিদে দিয়ে আসলো৷ কারো আপত্তি হল না৷
আমাদের এলাকায় মাদক ও জুয়ার কারণে বহু পরিবার ধ্বংস হয়ে গেল৷ গলাকাটা সুদের ব্যবসা করছে কতজন! হাজারো অনৈসলামিক কাজ দেখছি৷ কেউ কিছু বলে না৷ মাদক জুয়ার বিরুদ্ধে পুলিশ ও RAB কিছু পদক্ষেপ নেয়৷ সামাজিক প্রতিরোধ নেই৷ কিছু লোক একে ওকে নাস্তিক ঘোষণা দিয়ে কতলের হুমকি দেয় আর ভাস্কর্য বিরোধী মনোভাব তেরিতে কথা বলে৷ আমি দেখি এ লোকগুলো অধিকাংশই অল্পশিক্ষিত মানুষ৷ এরাই ইসলামকে নিজের প্রয়োজনে ব্যবহার করে বিভিন্ন অপকর্ম থেকে বাঁচে৷ কিন্তু ক্ষতিটাতো করছে মুসলমানদেরই৷ আজ আমরা জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে আছি জ্ঞান-বিজ্ঞান ও মানবতাবিরোধী ফতোয়াবাজির কারণেই৷ মুসলিমদের এগিয়ে নিতে হলে মূর্খমোল্লাতন্ত্রের দেয়া এসব শৃঙ্খল ভাঙতেই হবে৷
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×