somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

রুহিঙ্গাদের ফেরত পাঠানো কঠিন হয়ে গেল৷

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মায়ানমারে সামরিক বাহিনীর ফের ক্ষমতা দখল সবচেয়ে ক্ষতি করবে তাদেরই৷ সামরিক প্রভাব ও শাসনের কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দরিদ্র রাষ্ট্রে পরিণত হচ্ছে তারা৷ সম্পদ ও ঐতিহ্য বিবেচনা করলে তাদেরই এগিয়ে থাকার কথা ছিল৷
নির্বাচনে কারচুপির অভিযোগ ট্রাম্পের দাবির মতোই ভুয়া বলেই মনে হচ্ছে৷ তারা চীনের আশির্বাদ ছাড়া ক্ষমতা নিয়েছে বলে মনে হয় না৷ চীন সামরিক সরকারকে বেকিং না করলে জনবিস্ফোরণেই তাদের পতন ঘটতে পারে৷ সুচী গণ অভ্যুত্থানের ডাক দিলেও এখনো জনগণ রাস্তায় নামেনি হয়তো চীনের কারণেই৷ রুহিঙ্গা ইস্যুতে তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জোড়দার হয়েছে৷ যদিও নির্বাচনে সেনাবাহিনি সমর্থিত দলের বিপর্যয় ঘটেছিল৷ সেনাবাহিনি ও বর্মিজ জাতীয়তাবাদী চেতনার পক্ষে অবস্থান নেয়ার কারণেই সুচী রুহিঙ্গাদের মানবিক বিপর্যয়ে চুপ থাকতে বাধ্য হয়েছিলেন৷ কিন্তু তার দুর্ভাগ্য যে, শেষ পর্যন্ত তিনি রক্ষা পেলেন না৷
সেনা অভ্যুত্থানে দ্বিতীয় ক্ষতিগ্রস্থ দেশ হবে বাংলাদেশ৷ রুহিঙ্গাদের ফেরানো আরো কঠিন হয়ে গেল৷ সামরিক বাহিনী এক বছরের জন্য ক্ষমতায় থাকার কথা বললেও তারা তা রক্ষা করবে তার কোন নিশ্চয়তা নেই৷ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতেও তারা সম্ভবত নেই৷ ফলে সৈন্যদের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম৷ ক্ষমতায় থেকে তারা নিজেদের আরো সুবিধা বাড়িয়ে নিবে এবং ক্ষমতা বাড়ানোর চেষ্টা করবে৷
মায়ানমারে সামরিক বাহিনি টিকে গেলে অন্য দেশের সামরিক বাহিনিও ক্ষমতা নেয়ার চেষ্টা করবে৷ সামরিক বাহিনি ক্ষমতায় গেলেই ক্ষতি হয় মানুষের ও রাষ্ট্রের৷ কর্তৃত্ববাদী ও গণতান্ত্রিক স্বৈরশাসনের চেয়েও মন্দ হল সামরিক শাসন৷ তবে সুষ্ঠু গণতন্ত্রের অভাব থাকলে সামরিক বাহিনির ক্ষমতা দখল সহজ হয়৷
মায়ানমারে সামরিক বাহিনির ক্ষমতা দখলের তীব্র নিন্দা জানাই৷ নির্বাচিন সুচীর দলের কাছে ক্ষমতা দেয়াই প্রত্যাশিত৷ এভাবে চললে জনগণ ও রাষ্ট্রের সাথে ক্ষতিগ্রস্থ হবে সেনাবাহিনিও৷ স্বৈরশাসন ও সামরিক শাসন নিপাত যাক৷
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×