
কোন হাইপোথেসিস যখন যখন বারবার প্রমাণিত হয় তখনই তাকে সত্য-ঘটনা বলা হয়৷ বিবর্তনবাদ অন্তত ৯ ধরণের প্রমাণ দিয়ে প্রমাণিত৷ অথচ এর বিপরীতে একটি ভুল প্রমাণ করা যায় নি৷ অনেকে দাবি করেন বিবর্তনবাদতো সূত্র নয় বা তত্ত্ব নয়৷
পৃথিবী গোলাকার এটাও একসময় অনুমান ছিল৷ সমুদ্রে দূরবীন দিয়ে যখন প্রথমে মাস্তুল দেখা গেল তখন তা থেকেও অনুমান করা হল যে, পৃথিবী গোলাকার বলেই এটা সম্ভব৷ গ্রীক দার্শনিকরাই প্রথম অনুমান করেছিলেন৷ এই অনুমান শতশত বছর অধিকাংশ মানুষই মেনে নেয়নি৷ তারা বিভিন্ন ধরনের প্রমাণকে ধর্মগ্রন্থের দোহাই দিয়ে প্রত্যাখ্যান করতো৷ ব্রুনোকে হত্যা করে, গ্যালিলিওকে ক্ষমা চাইতে বাধ্য করে৷ আজ আরো প্রমাণ পাওয়া গেছে৷ ফলে অধিকাংশ মানুষ মানতে বাধ্য হয়েছে যে পৃথিবী গোলাকার কমলালেবুর মতো৷ কিছু মানুষ এখনো আছে যারা মেনে নেয়নি৷
পৃথিবী গোলাকার এই অনুমান অসংখ্য প্রমাণের কারণে এখন সত্য ঘটনা৷ এটা সূত্র নয়, তত্ত্বও নয় কিন্তু Fact. বিবর্তনবাদও কখনো তত্ত্ব হবে না, সূত্রও হবে না৷ এটা hypothesis এবং বারবার প্রমাণিত হতে থাকায় এখন এটা সত্য ঘটনায় পরিণত হয়েছে৷
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


