স্যার আপনি শুধু আমাদেরই প্রশ্ন ধরেন। আপনার প্রাইভেট ছাত্রদের ধরেন না!
স্যার বললেন, ‘ওরা পারে বলেই ধরি না! কাকে ধরবো বল?’
স্যার কামরুলকেই ট্রান্সসেলেশন ধরেন।
কামরুল বলতো, ‘আমি ভাত খাই’ এর ইংরেজি কি?
কামরুল দাঁড়িয়ে কাচুমাচু করছিল। সে পারছে না। স্যার বললেন, ‘হ্যাঁ তুই তো পারিস! বল, ‘আই’। কামরুল বলল, ‘আই’। স্যার আবারো বলে দিলেন, ‘হ্যাঁ হ্যাঁ এরপর ইট’। কামরুল বলল, ‘ইট’। স্যার বললেন, ‘এইতো হচ্ছে, আরে পারিস তো এরপর রাইস’। কামরুল বলল, ‘জি স্যার রাইস! রাইস!’
স্যার আমার দিকে তাকিয়ে কটমট করে বললেন, ‘দেখলিতো, বলছিলাম না পারে!’
[ক্লাস সিক্সে পড়ার সময়কার ঘটনা]
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


