somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

কেন মুসলিমরাই এতো জঙ্গি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রেষ্ঠত্ববাদী খৃষ্টান শ্বেতাঙ্গরা পৃথিবীর জন্য ক্ষতিকর তার প্রমাণ আমরা সদ্যই দেখলাম যুক্তরাষ্ট্রে, ভূগছে জার্মানির মতো দেশও৷ নিউজিল্যান্ডের মসজিদে হামলা চালিয়ে অর্ধশত মুছল্লিকে হত্যাই বড় উদাহরণ৷ হিন্দুত্ববাদীরাও ভারতে ব্যাপকভাবেই মুসলিমসহ সংখ্যালঘুদের উপর নির্যাতন করে৷ বাবড়ি মসজিদ ভাঙ্গা ও দখল, গোমাংস কাণ্ডে অর্ধশত হত্যা, গোধরাকাণ্ডে দাঙায় কয়েক হাজার মুসলিম হত্যা উদাহরণ হতে পারে৷ মিয়ানমারে বৌদ্ধদেরও দেখলাম দানব হয়ে উঠতে৷ ইসরাইলি ইহুদিদের মধ্যেও প্যালেস্টাইনি মুসলিমদের প্রতি তীব্র বিদ্বেষ রয়েছে৷ ওখানে মুসলিমরা ধারাবাহিকভাবে নিপীড়িত হচ্ছে৷ পৃথিবীতে চার হাজার তিন শতটি ধর্ম রয়েছে৷ সব ধর্ম বিশ্বাসীরাই নিজেদের ধর্মকে শ্রেষ্ঠ মনে করে৷ তারা মনে করে একমাত্র তারাই সঠিক পথে রয়েছে৷ এজন্য তারা হাজার হাজার নজির/মিথ উপস্থাপন করে বিকৃত করে৷ এতো ধর্মবিশ্বাসীর মধ্যে মুসলিমরাই কেন বেশি উগ্রপন্থী?
অন্যকে খুন করতে পারলেই বেহেস্তে যাওয়া যাবে' এমন ভ্রান্ত ধারণা শুধু মুসলিমদের মধ্যে রয়েছে৷ এই খুনের নেশায় তারা দেশ থেকে দেশ কেন ঘুড়ে বেড়ায়? কেন আমার বিক্রমপুর থেকেও বউ-বাচ্চাসহ ছুটে যায় সিরিয়ায় আইএসের পক্ষে যুদ্ধ করতে, আফগানে যায় তালেবান হতে, প্যালেস্টাইনে যায় ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে? তারা কেন আফ্রিকার বোকো হারামের ছাত্রী অপহরণ করে যৌনদাসী বানানো সমর্থন করে? কেন আল কায়দার টুইন টাওয়ার ধ্বংসকে সমর্থন করে?
অনেক মুসলিমই এমন নয়৷ কিন্তু ফ্রান্সে গিয়ে কোন হিন্দু বা বৌদ্ধর জঙ্গি আচরণতো দেখি না! কোন শিখ, জৈন, শিন্টো, ইহুদিতো ইউরোপ/আমেরিকায় উড়ে যায় না বোমা ফেলতে! শুধু ধর্মীয় দর্শনে এমন হিংস্রতাতো তারা করে না! বোকো হারাম স্কুলে পড়ার অপরাধে প্রতি বছর শতশত ছাত্রীকে অপহরণ করে যৌনদাসী বানায় শুধু ধর্মীয় দর্শনের কারণে৷ আইএস হাজার হাজার ইয়াজেদি নারীকে ধর্ষণ করে শয়তানের উপাসক আখ্যা দিয়ে! আফগানে স্বামীকে তালাক দিলে তালিবানরা স্ত্রীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে৷ শুধু ধর্মীয় কারণে বিশ্বজুড়ে ভিন্নমতবালম্বীদের হত্যার জন্য খুঁজে বেড়ায়! সালমান রুশদি, তসলিমা নাসরিন কি অন্য ধর্মে আছে যাদের মাথার মূল্য ধরা হয়৷ শুধু ধর্মীয় কারণে ইরানে সরকারের হাতে খুন হয়ে যায় আলি দস্তির মতো সবচেয়ে মেধাবী মানুষটি৷ কেন? এমন লক্ষ লক্ষ কেন এর জবাব কি?
শুধুই শিক্ষা! পৃথিবীতে মুসলিমরাই সবচেয়ে বেশি মানহীন শিক্ষা গ্রহণ করে৷ পৃথিবীতে শুধু কোটি কোটি মুসলিম শুধুই ধর্মীয় শিক্ষা গ্রহণ করে৷ শুধু ধর্মীয় বিষয়ে তারা উচ্চ শিক্ষা গ্রহণ করে৷ এমফিল পিএইচডি করে৷ তাদের সাধারণ বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় বিষয়ে বহু বিভাগ থাকে, শুধু ধর্মীয় বিশ্ববিদ্যালয় থাকে৷ পৃথিবীর দুর্বল ও অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তারা মাস্টার্স করে৷ তাদেরই সুযোগ আছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন না করেই মাস্টার্স করার৷ তারা দেশ থেকে দেশে এখনো ধর্মীয় শিক্ষা অর্জনে যায়৷ একটি সেরা মাদ্রাসায় শিক্ষকতা করে দেখেছি ওখানে শুধু শিক্ষাটাই নাই৷
পৃথিবীর অন্য কোন জাতি ধর্মের পেছনে এতো সময় ব্যয় করে না৷ ধর্মীয় শিক্ষার পেছনেও এতো সময় ও অর্থ ব্যয় করে না৷ এর কোন তুলনাও পৃথিবীতে নেই৷ পৃথিবীতে মুসলিমরা এমন এক জাতি যাদের উন্নতির কথা বলতে যাওয়ার কারণে শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়৷ হুমায়ুন আজাদ থেকে আলি দস্তিদের মৃত্যু তাদের কেবলই পিছিয়ে দিয়েছে৷ শিক্ষার উন্নতি করতে না পারলে মুসলিমরা প্রতিযোগিতায় টিকতে পারবে না৷ তারা কেবল জঙ্গি হয়েই অন্যদের খুন-ধর্ষণ করতে পারবে৷
এমন ভাবাদর্শ বদলাতে সবারই কথা বলতে হবে৷ মুসলিমরা আগালেই বিশ্ব দ্রুত এগিয়ে যাবে৷ একপঞ্চমাংশ মানুষকে পেছনে রেখেতো বিশ্ব আগাতে পারবে না৷ এটা মুসলিমদেরও বুঝতে হবে, বুঝতে হবে অন্যদেরও৷
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৯
৩৮টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×