অংকুরেতে জম্ম আমার পক্কতায় মরণ
আজব লীলায় মায়ার জালে খুলি নানান তোরণ।
ঘাসের ডগায় শিশিরের জল নাহি চিরস্থায়ী
তবুও সে হাসে খেলে হয়ে রোদের স্নেহময়ী।
পাহাড় জানেনা ঝর্ণা তাহার কোথায় পানি রাখে
মোহনীয়তার গৌরবে সে অটুট দাড়িয়ে থাকে।
মহাসাগর বাতাসের ছলে নাচে ছোট ঢেউ হয়ে
কভুও ভেবে দেখে কি সে অচিরেই যাবে বিলিয়ে?
পাখিটা তার নীড় বেঁধেছে গাছের মগডালে
ভাবেনি সে ঝড়ের তান্ডব কি করবে কাল সকালে?
শর্ষে ফুলের হলুদ বরণ মাঠটি হাসে মিটিমিটি
শেষের বেলায় কৃষাণ যে নেয় তুলে তা হাটিহািট।
স্বচ্ছ পানিতে রাতের আকাশের চাঁদটা তার ছবি আঁকে
রূপালী তার রূপটি হারায় ঘোর অমাবস্যার ফাঁকে।
অন্ধ গুহায় জোঁনাকির জোৎসনা যায় মিলায়ে
মরিচীকার ফাঁদ দিবানিশি নিয়তি যায় খেলায়ে।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



