বহুকালের বহু সাধনার পর তোমাকে পেলাম
হে ময়ূরাক্ষী মেয়ে;
তুমি ছুঁয়েছো আমার হৃদয়ের গহীন কোণ
যেখানে মৃত্তিকার ঘ্রাণ সুবাস ছড়ায় নিরন্তর।
তোমার ব্যাকুল আহবান ইথারে ভেসে ভেসে
পৌঁছে গেছে দূর নক্ষত্রের দেশে
যেখানে এক রূপোলী ডানার বক খেলা করে।
আবার যখন শ্রাবণের মেঘে ঢেকে যাবে আকাশ
তুমি ফিরে এসো বৃষ্টির ধারা হয়ে;
আমি উঠোনে পেতে দেবো পিয়াসী হৃদয়
তোমার শীতল ফোঁটা মেখে নেবো চোখের তারায়
সেখানে তুমি খুঁজে নিও চৈত্রের উষ্ণতা
হিয়ার কাছাকাছি বসবাসের একফালি জমিন।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



