somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচার নয়—ফাঁসি চাই!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিচার বিভাগ হচ্ছে দেশের এমন একটি অঙ্গ, যার প্রতি আস্থা না থাকলে একটি রাষ্ট্রব্যবস্থা টিকে থাকতে পারে না। এজন্যই বলা হয়ে থাকে, বিচারক শুধু ন্যায়বিচার করলেই চলবে না, মানুষের মনে এই ধারণা প্রতিষ্ঠিত করতে হবে যে ন্যায়বিচার হয়েছে। ন্যায়বিচার করার পরও যদি মানুষের মধ্যে ধারণা তৈরি হয় ন্যায়বিচার হয়নি, সেই বিচারব্যবস্থার প্রতি কারও আস্থা থাকে না। সেই দেশে তখন নৈরাজ্য অনিবার্য হয়ে দেখা দেয়। বিচারব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে মানুষ তখন আইন নিজের হাতে তুলে নেয়। বিচার নয়, ফাঁসি চাই বলে যে স্লোগান উঠেছে সেটা কি বিচারব্যবস্থার প্রতি অনাস্থার কারণেই হয়েছে, নাকি রাজনৈতিক বিষয়—সেটা বিশ্লেষণের সময় এখনও আসেনি। তবে রায়কে কেন্দ্র করে যে
পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা অনেকটা আইন নিজের হাতে তুলে নেয়ার মতোই। অথবা তাদের কথামত আইন তৈরি করে বাস্তবায়নের ব্যবস্থা করা। আইন নিজের হাতে তুলে নেয়া আর নিজের মতো করে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আইন তৈরি করার মধ্যে কোনো পার্থক্য নেই। একটা হচ্ছে, সোজা রাস্তায় যাওয়া, আরেকটা হচ্ছে একটু ঘুরে যাওয়া।
বর্তমান জাতীয় সংসদে আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর একটি বক্তব্য আমার ইদানীং খুবই মনে পড়ছে। চারদলীয় জোট সরকারের সময় হরদম তিনি বলতেন বিচারব্যবস্থা, বিশেষ করে উচ্চ আদালতের প্রতি আস্থা না থাকলে দেশ টিকে না। বিচারের প্রতি আস্থা না থাকলে দেশে নৈরাজ্য দেখা দেয়। চারদলীয় জোট সরকারের আমলে যখনই বিচারপতি নিয়োগ করা হতো, তখনই তারা দলীয়করণের অভিযোগে আন্দোলন করতেন। তাদের এই প্রতিবাদ আন্দোলনে উপস্থিত থেকে দরাজ গলায় উচ্চারিত এ বক্তব্যগুলো লেখা এবং পত্রিকায় প্রকাশের সৌভাগ্য আমার হয়েছে। আমি তখন দৈনিক ইনকিলাবে কাজ করি। প্রথম যেদিন তার সঙ্গে দেখা করে একটি বিষয়ে প্রতিক্রিয়া চেয়েছিলাম, তখন আবদুল মতিন খসরু বলেছিলেন যা বলি লিখতে হবে। আমি তাঁর বক্তব্যগুলো হুবহু পত্রিকায় লিখলাম। সেদিনও তিনি একই কথা জোর দিয়ে উচ্চারণ করেন। বলেছিলেন, বিচারব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা উঠে গেলে দেশে নৈরাজ্য দেখা দেবে। তিনি সেদিন আরও বলেছিলেন, বিচার শুধু করলেই চলে না, ন্যায়বিচার নিশ্চিত হয়েছে—মানুষের মনে এই ধারণা তৈরি হতে হবে। এখন তিনি সরকারের কোনো দায়িত্বে নেই। তবে এ কথাগুলো তাঁর মনে আছে কি-না এবং সরকারের কাছে তিনি এ কথাগুলো এখন বলেন কি-না সেটাই আমার প্রশ্ন।
কোনো আদালতের চেয়ারম্যান যখন বলেন সরকার রায়ের জন্য পাগল হয়ে গেছে বা কোনো আদালতের চেয়ারম্যানকে যখন বলা হয় তিনটি রায় দিয়ে দেন, আপনাকে আমরা এখানে নিয়ে আসব, তখন কি শুধু চেয়ারম্যানকে সরিয়ে দিলেই বলা যাবে সেই আদালতে ন্যায়বিচার হয়েছে? কোনো আদালতের বিচার নিয়ে যখন ওই আদালতের চেয়ারম্যান বলেন, ‘ড্রামা ভালোই হচ্ছে, আমরা হলাম সেই ড্রামার অভিনেতা।’ তখন তাঁকে সরিয়ে দিলে বা পদত্যাগ করে চলে গেলেই কি মানুষের মনে ধারণা তৈরি হবে যে, এখানে ন্যায়বিচার হয়েছে? সেটা কি জোর দিয়ে বলা যাবে এই আদালতে বিচারের নামে কোনো ড্রামা হয়নি? সরকারের ইচ্ছা অনুযায়ী আদেশ বা রায় দিতে রাজি না হলে যখন ওই আদালতের বিচারককে মন্ত্রী ডেকে নিয়ে পদত্যাগপত্র রেখে দেন, তখন কি বলা যাবে সরকারের প্রভাবমুক্ত থেকে ওই আদালত ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে? মানুষের মনে কি তখন এই ধারণা তৈরি হবে যে ওই আদালতে ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে? যখন কোনো আদালতের প্রসিকিউটর সেই আদালতের চেয়ারম্যানকে বলেন, ‘আমি দাঁড়াইয়া যামু, আপনি বসাইয়া দেবেন—লোকে দেখুক আমাদের মধ্যে খাতির নাই’ তখন কি বলা যাবে ওই আদালতে ন্যায়বিচার হচ্ছে? তখন তো মানুষের মনে এই ধারণা হওয়াটাই স্বাভাবিক যে, আঁতাতের বা সমঝোতার রায় হয়েছে। সেই রায় নিয়ে মানুষের রাস্তায় নামাটা অস্বাভাবিক কিছু নয়। বিচারের প্রতি আস্থা না থাকলে দেশে নৈরাজ্য নেমে আসে, মানুষ আইন হাতে তুলে নেয়—সেটা তো আওয়ামী লীগ নেতাদের বক্তব্যেই স্পস্ট। সে অবস্থায় আমরা এখন উপনীত হয়েছি।
ধরে নেয়া যাক, কোনো দেশের উচ্চ আদালত বা হাইকোর্ট বিভাগে যদি সম্পদের হিসাব গোপন করে মিথ্যা তথ্য প্রদানকারী, বিদেশে টাকা পাচারকারী ব্যক্তি বিচারকের আসনে বসেন—সেই দেশে কি মানুষ ন্যায়বিচার পাওয়ার আশা করতে পারেন? টাকা পাচারকারী বা মিথ্যা তথ্য দিয়ে সম্পদের হিসাব গোপনকারী ব্যক্তি কি কখনো ন্যায়বিচার করতে পারে? কোনো দেশের আদালতে যদি এমন ব্যক্তিকেও বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়, যিনি চারটি বিয়ে করেছেন! চারটি বিয়ে কতগুলো শর্তসাপেক্ষে ইসলামে জায়েজ আছে; তবে অস্বাভাবিক কোনো কারণে বা নৈতিক স্খলনের কারণে চারটি বিয়ে ইসলাম অনুমোদন করে না। ঘটনাটি হচ্ছে এরকম, নিজের আপন সত্ বোনের সঙ্গে অবৈধ সম্পর্কে নৈতিক স্খলনের অভিযোগে বাসর রাতেই প্রথম বিয়ে ভেঙে যায়। তারপর আরেকটি বিয়ে করেন, সেই বিয়েও একই অভিযোগে কয়েক মাসের মধ্যেই ভেঙে গেল। তৃতীয় বিয়েও একই অভিযোগে ভেঙে গেল এবং শেষ পর্যন্ত চতুর্থ বিয়েটাও টিকল না। কারণ একটাই, সত্ বোনের সঙ্গে অবৈধ সম্পর্ক। চতুর্থ স্ত্রীর সঙ্গে একই অভিযোগে বনিবনা হলো না, দুটি শিশু কন্যাসন্তান নিয়ে সংসার ভেঙে গেল। ঘটনাটি যদি এমন হয়—চতুর্থ বিয়ে ভাঙার বিষয়টি ফয়সালা এমন দু’জন ব্যক্তি করে দেন যাদের একজন বিচারক অন্যজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, তাহলে কেমন হয়! এমন নৈতিক স্খলনের ঘটনা জানার পরও যদি কাউকে দেশের উচ্চ আদালতে বিচারকের আসনে বসানো হয়, তাহলে সেই দেশে কি ন্যায়বিচার আশা করা যায়! চতুর্থ স্ত্রী একটি সরকারি কলেজের অধ্যাপিকা। একজন সাংবাদিক ওই স্ত্রীর সঙ্গে কথা বলতে ওই কলেজে গিয়েছিলেন। কলেজে তাঁর সহকর্মী অধ্যাপক-অধ্যাপিকারা যখন সাংবাদিকের মুখ থেকে শুনলেন তাদের সহকর্মীর স্বামী বিচারপতি হয়েছেন, তখন শুধু ছিঃ ছিঃ করলেন। বললেন বিচারব্যবস্থার অধঃপতন কোন পর্যায়ে পৌঁছেছে, সেটা আর মানুষের সামনে বলা যাবে না। আমি এখানে যেটা বললাম, সেটা গল্প নয়—একেবারে ধ্রুব সত্য ঘটনা।
আমি জানি, আদালত মন্দ কিছু করলেও সেটা বলা যায় না। আদালতের অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে। তারা যা ইচ্ছা তা-ই করতে পারেন, বলতে পারেন। তাদের মন্দ কথা ও কাজ নিয়ে কারও কিছু বলার বা লেখার এখতিয়ার নেই। ডেকে নিয়ে ট্রুথ ইজ নো ডিফেন্স বলে জেলে পাঠিয়ে দেয়ার এখতিয়ার আদালতের রয়েছে। সেকথা বলে একবার আমাকে জেলে পাঠিয়েছিলেন সুপ্রিমকোর্ট। তখন ভাবছিলাম, কখনও সত্য কথা আর বলব না। মিথ্যা বলে যাব বা সত্য গোপন করব। কিন্তু সেটা পারি না। কারণ পিতার নির্দেশ—কখনও মিথ্যা কথা বলবে না। অন্যায়-অবিচার দেখলে কলম না ধরে পারি না। সত্য প্রকাশে অদম্য সাহসী সম্পাদক আমাদের সুপ্রিমকোর্টের বিচারপতিদের ভাষায় ‘চান্স এডিটর’-এর সঙ্গে কাজ করছি। তাঁর একজন নগণ্য সহকর্মী হিসেবে সত্য লিখনে অনুপ্রেরণা পাচ্ছি।
সত্য লেখা ও সত্য প্রকাশের কারণে এখন আবার ফ্যাসিবাদী মনোভাবের মানুষগুলো দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়ার হুঙ্কার দিচ্ছে। ভয় দেখাচ্ছে আড়াইহাত গজারি লাঠির। গজারি লাঠি এবং হুঙ্কারের সামনে কোনো যুক্তি টেকে না। তারা সন্ত্রাসের ভাষায় কথা বলেন। ন্যায়-অন্যায় বা আইন-ইনসাফের তারা ধার ধারেন না। নির্বাসিত জীবনে অনলাইনে পত্রিকার পাতায় সেই হুঙ্কার দেখতে পাচ্ছি। যারা সেই হুঙ্কার দিচ্ছেন, তাদের মরহুম নেতা শেখ মুজিবুর রহমান মানুষকে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচারের কথা বলে আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন। সেই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ৩০ লাখ লোক প্রাণ দেয়। ধর্ষিত হয় অসংখ্য মান-বোন। কিন্তু ক্ষমতায় এসে প্রথমেই গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসনকে নির্বাসনে পাঠান বাংলাদেশের স্থপতি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। সঙ্গে সংবাদপত্র বন্ধ করে দিয়ে বাকস্বাধীনতা কেড়ে নেন। বিচার বিভাগের গলা টিপে ধরে নিজের ক্ষমতায় নেন সবকিছু। কলমের এক খোঁচায় চারজন স্থায়ী বিচারপতিকে অব্যাহতি দেন। এক কথায় বিচার বিভাগের সব ক্ষমতা ছিল তাঁর হাতে। তাঁর কলমের খোঁচায় অব্যাহতি পাওয়া চারজন বিচারপতির মধ্যে একজন হলেন টিএইচ খান। একমাত্র তিনি এখনও বেঁচে আছেন। সেই নেতার ভাবধারায় উদ্বুদ্ধ অনুসারীরাও আজ সত্য কথা, বস্তুনিষ্ঠ উচ্চারণ সহ্য করতে পারছেন না। সত্য কথা শুনলেই তাদের গায়ে জ্বালা ধরে যায়। যারা দৈনিক আমার দেশ বন্ধ করে দেয়ার হুঙ্কার দিচ্ছেন, তাদের কথা হলো—তারা যা বলবে সঙ্গে সুর মেলাতে হবে। কোরাস ধরতে হবে তাদের সুরের তালে। নতুবা বেঁচে থাকতে পারবে না। পরমত এরা কখনোই সহ্য করতে পারে না। তাদের নেতা শেখ মুজিবও সেটা পারতেন না।
যেই বিচারের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন, সেই আদালত তাদের সরকারেরই সৃষ্টি। এখানে কারা বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন, নিয়োগের সময় সরকার ও মন্ত্রীদের পক্ষ থেকে তাদের কী বলে দেয়া হয়েছে, সেটার কিছুটা বিচারপতি নিজামুল হক নাসিম অকপটে বলেছেন তাঁর বন্ধু ড. আহমেদ জিয়াউদ্দিনের কাছে। সেই সত্যকথন প্রকাশ নিষিদ্ধ করে দেয়ায় এখানে বিস্তারিত কিছু না-ইবা বললাম। যতটুকু প্রকাশ হয়েছে তা থেকেই অনুধাবন করা যায় সরকারের নিয়ন্ত্রণ কতটা ছিল বা রয়েছে।
ন্যায়বিচার ও ইনসাফের দিক থেকে কেউ যদি ফাঁসির দণ্ডপ্রাপ্তির যোগ্য অপরাধ করে থাকেন, আমিও তাদের ফাঁসি চাই। তবে সেটা হতে হবে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর ভাষায় মানুষের মনে ন্যায়বিচার হয়েছে সেই ধারণার মাপকাঠি থেকে। বিচারের নামে জুডিশিয়াল কিলিং বা ফাঁসি কোনো সুস্থ ন্যায়বান মানুষের কাম্য হতে পারে না। সোজাসুজি এটা বলাই ভালো, বিচার নয়—ফাঁসি চাই।

---অলিউল্লাহ নোমান, যুক্তরাজ্য থেকে সংগৃহীত
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×