বিচার বিভাগকে চাপ দিয়ে রায় বের করে আনার প্রবণতা ভাল ফল দেয় না : সুলতানা কামাল
স্টাফ রিপোর্টার : আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করে কোনো রায় বের করে নিয়ে আসার প্রবণতা সমাজে ভালো ফল দেয় না। তিনি বলেন, আমি শাহবাগের তরুণ সমাজকে স্বাগত জানাই। আজকে যাদের বিচার করা হচ্ছে তারা ৭১ সালে নারী নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মতো জগণ্যতম অপরাধ করেছে। তাদের বিচারের জন্য তরুণরা নিজস্ব উদ্যোগে একটি প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে ডাক্তার, আইন প্রয়োগকারীসংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই জনমত থাকার কারণে শাহবাগ থেকে রায়ের উর্ধ্বে উঠে ফাঁসি দাবি করছে। যে কোনো বিচারে অসন্তুষ্ট হতে পারি তার মানে চাপ প্রয়োগ করা যাবে না। বিচারকদের বিচার করতে হবে কোনো রাগ-অনুরাগ ও নিজস্ব পছন্দের উর্ধ্বে থেকে। তিনি আরও বলেন, সবার মধ্যে একটা নীতি থাকা উচিত-যে কেউ যেন ন্যায়-বিচার থেকে বঞ্চিত না হয়। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সংগৃহীত -দৈনিক ইনকিলাব ১৫/০২/২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

