somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল)
নিজেকে বোঝার আগেই মনের মধ্যে একটা চেতনা তাড়া করে ফিরতো। এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে, একটা বিপ্লব দরকার। কিন্তু কিভাবে?বিপ্লবের হাতিয়ার কি? অনেক ভেবেছি। একদিন মনের মধ্যে উঁকি দিয়ে উঠলো একটি শব্দ, বিপ্লবের হাতিয়ার 'কলম'।

ধরে রাখতে হবে মানুষের মন জয়ের আন্দোলনের গৌরব

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন অন্যায় জুলুম ও অনিয়মকে রুখতে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করলে প্রথমে নিজের মধ্যে অনিয়মের যে ছিটেফোঁটা রয়েছে সে গুলোকে পরিষ্কার করা এবং নিজের মধ্যে যে পশুর বসবাস তাকে গভীর নিদ্রায় দমিয়ে রাখা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের যে বিপ্লবের সাক্ষী হলাম তা আমাদের ভবিষ্যৎতের দেশ ও জাতি পুনর্গঠনের অনুপ্রেরণা ও শক্তি হিসেবে কাজ করবে।এই আন্দোলনের ভেতর দিয়ে যে ছবি ফুটে উঠেছিছে তাহলো আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব যাদের হাতে, যারা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অবদান রাখবে তাদের দেশপ্রেম,দেশাত্মবোধ এবং চোখে মুখে অনিয়মের বিরুদ্ধে দ্রোহের আগুন।যাদের বিরুদ্ধে কথা বললে গুম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটাই যখন আমাদের আজকের বাস্তবতা, সেই সব রাষ্ট্রীয় দানবীয় চরিত্রের মানুষও এই দ্রোহের সামনে মাথা নত করে আইন মানতে বাধ্য হয়েছে।যা দেশের সাধারণ মানুষের কাছে এক অচিন্তনীয় বিষয় ছিল।আমরা এতদিন যে ছাত্র সমাজ নিয়ে আশাহত ছিলাম,বলতাম ছাত্র সমাজের মধ্যে জাতীয়তাবোধ নেই, এরা বিভিন্ন ভোগবাদী রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে, এরা ইন্টারনেটে অপচয় সময় ব্যয় করে, যাবতীয় হতাশার কথার মধ্যদিয়ে যাদের সংজ্ঞায়িত করতাম তারা কিন্তু আমাদেরকে তাদের স্বরূপ চিনিয়েছেন সাম্প্রতিক সময়ের আন্দোলনের ভেতর দিয়ে। যারা দেশকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন তাদের কাছে এটি একটি জাতীয় অর্জন। দেশ যখন দুর্নীতি অনিয়ম দ্বারা সর্বগ্রাসী তখন এই ক্ষুদে কিশোর কিশোরীরা আশার আলো দেখিয়েছেন আমাদেরকে । এছাড়া দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোকে গণ-মানুষের সমর্থনে টিকে থাকা ও ক্ষমতার স্বাদ আস্বাদন করতে হলে চলমান রাজনৈতিক ধারা পরিবর্তনের বার্তা পৌঁছে দিয়েছেন, যার বহিঃ প্রকাশ আন্দোলন পরবর্তী ক্ষমতাসীনদের হতাশার মধ্য দিয়ে দারুণ ভাবে ফুটে উঠেছে। কিন্তু দেশের মুষ্টিমেয় কিছু মানুষ যাদের সংসার চলে রাষ্ট্রীয় দুষ্কৃতিকারীদের লেজুড়বৃত্তি করে, যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য দেশ বিরোধী চক্রের গুণগান গায় তাদের কাছে এই আন্দোলন ছিল চরম এক হতাশার ব্যাপার। এই জন্য তারা হাতগুটিয়ে বসেও ছিলেন না। এই আন্দোলনকে ঘিরে যত প্রকার অপপ্রচার ও অপকৌশলের প্রয়োগ তারা করেছে এবং এখনো করে যাচ্ছে।আন্দোলন পরবর্তী সময়ে রাস্তা চলাচলে স্কুলের পোশাক পরা কিছু ছাত্র-ছাত্রীর অনিয়মের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে এবং ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামের ভয়ে হয়ে ভীত হয়ে আন্দোলনকারী ছাত্রদের অনেকেরই নানা অভিযোগ দেখিয়ে গ্রেপ্তার ও ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে।

আমাদের গর্বিত ছাত্রছাত্রীদের এখন থেকে সজাগ থাকতে হবে, যে অর্জনের ভেতর দিয়ে সাধারণ মানুষের মন জয় করেছো সেই অর্জন নিয়ে যেন দেশের মুষ্টিমেয় কিছু সুবিধাবাদী লোক প্রশ্নবিদ্ধ করতে না পারে। ওপর দিকে আমরা যারা এমন অধিকার প্রতিষ্ঠার গণ-জোয়ারে গা ভাসিয়েছি, সমর্থন দিয়ে রাস্তায় রোঁদে পোড়া আন্দোলনকারীদের প্রেরণার রসদ যুগিয়েছি তাদের উচিত যার যার অবস্থান থেকে সব সময় নৈতিক সমর্থন অব্যাহত রাখা এবং তাদের বিরুদ্ধে যাবতীয় নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকা।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×