যতবার, তুমি উপরে উঠতে চেয়েছ
ততবার, আমি পিঠ পেতে দিয়েছি,
যতবার, স্পর্শ করেছ তোমার প্রত্যাশার সিঁড়ি
ততবারই, চাবুকের আঘাতে দাগ কেটে ছবি এঁকেছ
আমার প্রশস্ত বুকে।
তোমার সুউচ্চ চূড়া থেকে
এবার নিচের দিকে তাকিয়ে দেখ
তোমার পায়ের ভরে কতটা ক্ষত বিক্ষত হয়েছে সিঁড়িগুলো,
রক্তের লাল রঙে কতটা রাঙ্গিয়েছ তোমার পা ……?
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


