somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল)
নিজেকে বোঝার আগেই মনের মধ্যে একটা চেতনা তাড়া করে ফিরতো। এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে, একটা বিপ্লব দরকার। কিন্তু কিভাবে?বিপ্লবের হাতিয়ার কি? অনেক ভেবেছি। একদিন মনের মধ্যে উঁকি দিয়ে উঠলো একটি শব্দ, বিপ্লবের হাতিয়ার 'কলম'।

দাসত্বের শিকল ভাঙার স্বপ্ন দেখা এক ক্রান্তদর্শী ধূমকেতু ওসমান হাদী।

২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে যে ধরণের রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে, তাহলো বিদেশী প্রভুরদের দাসত্ব বরণ করে রাজনৈতিক দলগুলোর রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের মানুষের উপর প্রভুত্ব করা , আর দেশের মানুষের বাঁচার প্রয়োজনে ক্ষমতাসীনদের প্রভুত্ব মেনে দাসত্ব করা ।


রাষ্ট্রীয় মৌলিক সুযোগ সুবিধার সমবণ্টন ব্যবস্থা দেশে এখনো প্রতিষ্ঠা না হওয়ার কারণে প্রভুত্ব শাসন ব্যবস্থায় দেখা যায় সামান্য নাগরিক সুবিধার জন্য জনপ্রতিনিধিদের ড্রয়িংরুমে মানুষের ভিড়, নির্বাচনী প্রতিনিধিদের প্রচারণায় মানুষের ভিড়, আর যাদের ক্ষমতার আসন দখলের সম্ভাবনা সেই সম্ভাবনা বুঝে তাদের পদলেহনের তুমুল প্রতিযোগিতা ।
কারণ প্রভুদের মনতুষ্টি অর্জন ছাড়া যোগ্যতা দিয়ে কোন কিছু অর্জনের পথ ঐ রাষ্ট্রে অমসৃণ ।আমাদের দীর্ঘদিনের চলে আসা এই সিস্টেমের মধ্যে খেয়ে পরে বেঁচে থাকা যায়, কিন্তু আত্মমর্যাদার প্রশান্তি পাওয়া যায় না। শির উঁচু করে কথা বলা যায় না। যাদের মগজ নাই, পশুর মত উদরপূর্তি করে বেঁচে থাকতে ভালোবাসে তাদের জীবন এই সিস্টেমে দিব্যি পার হয়ে যায়। কিন্তু, যাদের মগজ আছে,যারা বেঁচে থাকা বলতে আত্মমর্যাদাকে বোঝে,নিজস্ব জাতিগত স্বাতন্ত্র্যতাকে উঁচু করে ধরে বাঁচতে চায়, তারা সমাজ ও রাষ্ট্রের পর্দার আড়ালের ছবি সিনেমার পর্দার মত দেখতে পায়। রাষ্ট্রের মেকানিজম তাদের মগজে সহজেই ধরা পড়ে । যার ফলে এমন মানুষেরা অন্যদের মত নিশ্চিন্তে ঘুমাতে পারে না ।এই মানুষগুলো দেহের উচ্চতায় যতটুকুই হোক মনের উচ্চতায় হয় হিমালয়সম ।যখন এমন মানুষেরা সমাজের উপর চেপে বসা প্রভুদের দীর্ঘ দিনের নিয়ম ভাঙার স্বপ্ন নিয়ে কণ্ঠস্বর রূঢ় করে দাসত্বের শিকল ভাঙার প্রত্যয়ে মানুষকে জাগ্রত করতে আহ্বান জানায় তখনই দেশী বিদেশী প্রভুদের দুশ্চিন্তার কারণ হয়ে শত্রুতে পরিণত হয় ।

তরুণ ওসমান হাদীর কথার মধ্যে অন্তর্দৃষ্টির ছাপ পাওয়া যেতো। অল্প বয়সেই একজন ক্রান্তদর্শী মানুষ হয়ে দাসত্বের শিকল ভাঙার স্বপ্ন দেখেছিলেন ।আর এটার তার ব্যক্তি জীবনের কাল হয়ে দাঁড়ায়। দাসত্বের সমাজের প্রভুরা কখনোই ক্রান্তদর্শী মানুষ চায়না, ওরা দাস চায়, তাই ঐ সমাজের দাসত্ব মনোবৃত্তির মানুষদের জীবন নিরাপদ,ক্রান্তদর্শীদের জীবন সর্বদাই অনিরাপদ।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×