somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পথিক৬৫
নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোল পৃথিবী তোমার জন্য ভাল কিছু নিয়ে অপেক্ষা করছে।তবে ঠিক ততটুকুই তোমাকে সে দিবে যতটুকু তুমি নিজেকে গড়েছ।

“সুমাইয়া সিমুর বিয়ে ও আমাদের মানসিকতা”

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রাম একটা প্রবাদ আছে যে “যার বিয়ে তার খবর নাই,পাড়া পড়শির ঘুম নাই”এটা কে একটু বর্তমান এর সাথে ব্যাখ্যা করলে যা দ্বারায় তা এমনি যে কালো মানুষ কে বিয়ে করেছেন সুমাইয়া সিমু তার তাতে কোন সমস্যা নেই কিন্তু তার বিয়ে নিয়ে যেন আমাদের ঘুম নেই।বাংলাদেশে প্রতিদিন শতে শতে বিবাহ হয় কিন্তু তাতে আমাদের মাথা না ঘামালেও একজন পরিচিত মুখ সুমাইয়া সিমু অভিনেত্রী হওয়ায় তার বিয়ে নিয়ে চর্চা করাটাকে আমি অনধিকার চর্চা বলব না।কিন্তু প্রশ্ন টা উঠে যখন কালো আর সাদা নিয়ে।আর ঠিক তখন এ ফুটে উঠেছে আমাদের মানসিকতার মানদন্ড।
সুমাইয়া সিমু যখন নেলসন ম্যান্ডেলার নাতী কে বিয়ে করলেন(নেলসন ম্যান্ডলা কে প্রতিকি হিসেবে নিয়ে আসা হয়েছে) ঠিক তখন ই আমাদের বাস্তব চিত্র আর মানসিকতার প্রকাশ ঘটেছে।ইতি পূর্বে ও এমন ঘটে না তা কিন্তু না,তবে এটা প্রকাশ পেয়েছে বেশী।

এবার আসুন কিছু হিসেব মিলিয়ে নেই,সুমাইয়া সিমু তার পেশা থেকে যেখানে সে পৌছেছেন সেখানে থেকে তার সোসাইটির সাথে মিলিয়ে সে অবশ্যই এমন কাউকে বিয়ে করবেন যে কিনা তার সাথে ই কেবল যায়। ঠিক যেমনি সুমাইয়া সিমু যাকে বিয়ে করেছেন আমার দৃষ্টিতে এই ছেলে তার জন্য পূর্ন যোগ্য।কিন্তু তাহলে সমস্যা কোথায়? হা আমাদের মানসিকতার ধারা আমরা যে বিষয় টি পেয়েছি তা হল ছেলেটি দেখতে কালো। এই চিন্তা থেকে আজ পর্যন্ত নানান অনলাইন পত্রিকার নিউজে আমাদের কমেন্টের ভাষা গুলো পড়ে আমি নিজেকে তাদের আমি নিজেও যে তাদের প্রতিবেশী এটা ভাবতে লজ্জা লাগে।
কিন্তু আজ এই একুশ শতকের দ্বারপ্রান্তে এসে ও আমরা কেন এত বর্নবাদী? তহলে মার্টিন লুথার কিং কিংবা নেলসন ম্যান্ডেলার আন্দোলনের ছোয়া আমাদের কাছে কোন অর্থ ই মিন করে না?মেন্ডেলার ২৭ বছরের জেল জীবন এর ঘটনা শুনে আমরা কেঁদে ফেলি কিন্তু সে কান্না আমাদের জীবনের জন্য কি নিয়ে এলো সেটা কি ভেবে দেখেছি?
এবার আসুন উন্নত জাতীর আর সাদা চামড়ার মানুষের তালিকায় আমরা কেমন?
যেহেতু পৃথিবীর নানান দেশের বন্ধু পাওয়ার সুযোগ হয়েছে সেই আফিকার জাম্বিয়া থেকে ইংল্যান্ডের লন্ডন।আমেরিকার রাজধানী থেকে তার্কির ইস্তানবুল।আর আরব বিশ্ব। আফ্রিকানরা আমাদের নিয়ে খুব বেশী চিন্তা করেন না কিন্তু যখন কোন সাদা চামড়ার নতুন বন্ধুর কাছে আমার দেশের আর আমার জাতীর পরিচয় তুলে ধরতে হয় তখন একবার হলেও ভারতবর্ষেরই ইতিহাস বুঝিয়ে ভারত থেকে পাকিস্থান সেখান থেকে বাংলাদেশ বুঝাতে হয়।তাহলে আমরা কেন নিজেদের এত উচ্চ মাকামে আর এত সুন্দর ভাবি?হা এটা ঠিক আমাদের অনেক অর্জন আছে আর এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমরা আমাদের নিজেদের স্বাধীন পরিচয়ে বড় হতে পারব। কিন্তু তখন ও প্রশ্ন থেকে যাবে আমরা কি মানসিকতার খেলায় বড় হতে পারব?আমরা কি পারব নিজের কালো বোন টিকে বিয়ে দিতে হয়রান আর নিজে বিয়ে করার সময় আগে মেয়ের সুন্দর্য দেখার সংস্কৃতি থেকে বের হতে? সে প্রশ্ন থেকে ই যাবে।আমাকে চিন্তা করতে হবে আমাই আমার জন্য যেমন টি চাই ঠিক তেমন ই অন্যের জন্য চাই কিনা? আর এটা যখন চাইব ঠিক তখন ই আমরা জাতী হিসেবে বড় হতে পারব।ধর্মীয় দিক থেকে চিন্তা করলে আমাদের সেই শিক্ষাই দেয় কারন কোন মানুষ ই নিজের ইচ্ছায় কালো হয় না।বিধাতা ই তৈরী করেন। যখন আমি নিজেকে সুন্দর বলে প্রকাশ করে কালো কাউকে মেনে নিতে পারি না ,আপনারা ঠিক তখন ই জেনে নিতে হবে আপনি ই পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষ গুলোর একজন।আমরা কি পারি না আমাদের এ জাতীয় মানসিকতা থেকে বেরিয়ে এসে সব মানুষ কে এক ই
কাতারে ফেলে একটি উন্নত জাতী হিসেবে নিজেদের আত্মপ্রকাশ ঘটাতে? আমাদের শ্লোগান এ হতে পারে না যে বিয়ে শাদী রুপ দেখে না যোগ্যতা আর চরিত্র দেখে ? শুধু বিয়ের ব্যাপারেই না আমার পাশের কালো ভাই কিংবা বোন টীকে আমার নিজের কালো বোনটীর বা ভাইটির মত দেখতে হবে এটাই হোক আমাদের আজকের দিনের প্রত্যাশা।

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×