somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পথিক৬৫
নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোল পৃথিবী তোমার জন্য ভাল কিছু নিয়ে অপেক্ষা করছে।তবে ঠিক ততটুকুই তোমাকে সে দিবে যতটুকু তুমি নিজেকে গড়েছ।

সাইকেলের নগরী আমস্টারডামে ক্ষনিক সময়।। (ছবি পোস্ট)

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফেইসবুক সহ নানা সোশ্যাল মিডিয়াতে নানা সময়ই একটা জিনিষ দেখা গিয়েছে যে, “নেদারল্যান্ড এর প্রধানমন্ত্রী সাইকেল করে অফিসে যান”। অনেকে ভাবেন কত মহান এই নেতা। কিংবা কত ভাল সেই দেশ, যেখানে দরকার পরে না কোন বিশেষ প্রহরী। হতে পারে। আবার এটা নিতান্তই তাদের শহরের একটা ব্যবস্থাপনার কারনেও হতে পারে। আসলে হয়েছেও তাই।


সামান্য দূরত্বে আপনি এখানে শ-খানেক সাইকেল দেখতে পাবেন।

বেলজিয়াম এর রাজধানী ব্রুক্সেল থেকে নেদারল্যান্ড এর রাজধানী আমস্টারডাম গিয়ে যখন পৌছেছি সেটা ছিল ২৩ শে ডিসেম্বর খুব সকালে। বাসে করে মাত্র ৪ ঘন্টা লাগে এই দুই দেশে পাড়ি দিতে। শহরে নেমেই আকাবাকা নদীর (এটা তাদের ভাষায় নদী তবে দেখতে আমাদের খালের মত) সাথে সাক্ষাত মিলল। অলি গলি ডানে বামে যেদিকেই তাকাচ্ছিলাম শুধুই এই নদী আর নদীর ভেতর ছোট ছোট শিপ, যা কিনা পর্যটকদের অন্যতম আকর্ষন এর কারন, দেখতে পেলাম। আর এই নদীকে জুড়েই তৈরী হয়েছে হাজারো সাইকেলের রাস্তা। শুরুতে দেখে মনে হয়েছিল, এটা যেন কোন কল্পনার সাইকেলের নগরী।


বাহারী সব সাইকেলের ধরন।

৯-৯০ বছরের সবাই সাইকেল চালাচ্ছে। সবাই সাইকেলে চড়ে ছুটে চলছে আপন কর্মস্থলে। শহরে যে সাইকেল ছাড়া আর কোন যানবাহন নেই, তা কিন্তু নয়।


রূপের সাইকেল

এখান দোতালা ট্রেন, ট্রাম, মেট্রো কিংবা বাস সব কিছুই আছে। আবার প্রাইভেট কার তারও কোন অভাব নেই এখানে।
কিন্তু তবুও এই সাইকেলই কেন সবার এত প্রিয়?
জানতে চেয়েছিলাম স্থানীয় সরকারী অফিসার পিটার বেন এর কাছে। যিনি নিজেও কিনা একটা সাধারন সাইকেলে করে সেদিন অফিসে এসেছিলেন।



সরকারী অফিসার পিটার বেন।

তিনি বলছিলেনঃ “আমাদের শহরে আসলে রাস্তা গুলো খুব সরু। এখানে আপনি প্রাইভেটকার নিয়ে বের হলেই আপনাকে অনেক্ষন জ্যামে আটকে থাকতে হতে পারে। আবার আপনি শহরের সব খানে সুবিধা জনক পার্কিং সুযোগও পাবেন না। আমি এখান থেকে খুব কাছেই থাকি, কিন্তু আমি জানি না কোথায় এখানে আমার গাড়ি আমি পার্ক করতে পারি। আপনার একটি একটি সাইকেল আপনার যাতায়াতের খরচ বাচিয়ে দিবে। আবার অন্যদিক থেকে এটি কিন্তু আপনার শরীরের জন্য খুব ভাল একটি ব্যায়াম, যা আপনি বিনা পয়সায় পাচ্ছেন”।


ভদ্র মহিলা দেশের কোন মন্ত্রি হলে অবাক হবে না।

তিনি আরো বলছিলেনঃ “আমাদের দেশের কর্তারা যখন দেখলেন, পাব্লিক যাতায়াতের জন্য আমাদের যা ছিল তার থেকে নতুন কিন্তু বের করে আনা দরকার। ঠিক তখন তারা এই শহরে সাইকেল কে জনপ্রিয় করে তোলার কাজ হাতে নিলেন। আপনি এখানে এখন তারই ফল দেখতে পাচ্ছেন। এটাকে আপনি আমাদের শহরের লোকাল ট্রেডিশন হিসেবেও দেখতে পারেন। আমি এই সাইকেল এর নগরী একজন বাসিন্দা হিসেবে নিজেকে খুব ভাগ্যবান আর গর্বিত মনে করি। কেননা, এখানের সবাই তাদের নিজেদের যাতায়াতের মাধ্যম নিজেরাই তৈরী করে নিয়েছে। আবার যারা আপনাদের মত এখানে ভ্রমনে এসেছেন তাদের কাছেও কিন্তু প্রধান আকর্ষন এই সাইকেল আর এই শহরের মাঝ দিয়ে চলে যাওয়া আকাবাকা নদী গুলো”।


শহরের রঙ্গিলা আর্টগুলোও যেন জানান দিচ্ছে এখানে সাইকেল আছে।

আমাদের প্রথম দিন আমস্টারডাম এর অলিগলিতে সাইকেল এর ছবি তুলেই কেটে গেল। এখানে আপনি খুব কম মূল্যে সাইকেল ভাড়াও পাবেন। আর এই শহরে এসে আপনি যদি সাইকেলে না উঠেন কিংবা সাইকেলে করে এই শহরে না ঘুরেন তবে আপনার এখানে আসার কোন যথার্থ কারন আপনি খুজে পাবেন না।।


সাইকেলকে কেন্দ্র করে এখানে জমে উঠেছে নানান বানিজ্য।


রেস্টুরেন্ট এর সামনের আলোর বিচ্ছুরনও যেন সাইকেলকেই ঘিরে।

সাইকেলকে ঘিরে আরো কিছু ছবিঃ


কিছুক্ষন এর জন্য আমার পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×