somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোমের বাতিওয়ালা।। বাংলাদেশীর গল্প।।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইতালীর রাজধানী রোমে গিয়েছিলাম গত মাসের ১৯ তারিখ। তবে এটা খুব বড় একটি সত্য কথা যে, আমি রোমের থাকার প্রায় ৩ দিনের মধ্যে প্রথম দিন সন্ধা ব্যতীত আর বাহিরে বের হওয়া হয় নাই।
কারন টা খুব সহজ। গত ১৯ তারিখ তার্কিশ প্রধানমন্ত্রী সফর করেছিলেন বাংলাদেশে। ১৩ তারিখ সকালে ইস্তানবুল থেকে ফোন আসে, "তুমি কি আগামী ২/৩ দিনের মধ্যে ওয়ারশাও থেকে ইস্তানবুল আসতে পারবা?" "কিন্তু কেন?" আমি প্রশ্ন করলাম। "প্রধানমন্ত্রী যাবেন বাংলাদেশে। তোমাকে কভারেজে সেখানে পাঠাতে চাই"
"আচ্ছা আমি একটু ভেবে জানাচ্ছি"।

ট্রিপের টিকেট আমার কেনা ছিল আরো অনেকদিন আগে। ঠিক প্রধানমন্ত্রী যেদিন যাবেন তখনই আমার আমার ট্রিপ। সব প্লান ভেস্তে যাবে আমার। যদি আমি এখন বাংলাদেশে যাই। অনেক ভেবে তাদেরকে জানালাম, "আচ্ছা আমি যদি ১/২ জন লোক দিয়ে সেখানের কাজ তুলে আনি কেমন হবে এটা। যেমন তারা আমাকে তথ্য দিলে আমি সেটা তার্কিশ করে নিউজ পাঠিয়ে দেব। সাথে ফুটেজ আর ছবি"। উনারা রাজী হলেন। আমিও বাংলাদেশে ১ জনকে কাজের দায়িত্ব দিলাম। আর এটাই ছিল আমার ইতালীতে না ঘুরতে পারার কারন।

কারন, ২ দেশের সময়ের তফাত ৫ ঘন্টা। এখানের রাত তো সেখানে দিন। সব মিলে কাজের প্রেশারে আর ২ দিনে কম্পিউটার এর সামনে থেকেই উঠা হল না।

প্রথম রাতে বের হয়েছিলাম। দুই একটা ছবি তোলা আর কি। নইলে এই মাটিতে যে আমার চরন পরিয়াছে তাহার প্রমান কি!

বিখ্যাত Colosseum এলাকায় ঘুরছিলাম। রাত তখন প্রায় ৮ টা। ৮ টা দেখে অনেকে বলবেন ভাই এটা তো সন্ধা। আসলে তা নয়। কারন সেখানে সন্ধা হয় ৩ টায়। আশে পাশে আমার চামড়ার অনেক মানুষ দেখতে পেলাম। কেউ ইন্ডিয়ান কেউ আবার বাংলাদেশী। তারা লেজার লাইট, কিংবা Colosseum এর আলোকচিত্র বিক্রি করছিল।

Colosseum মেট্রো ষ্টেশনের সামনে ৩ জন বাংলাভাষী মানুষ এর একটা জটলা দেখতে পেলাম। কাছে না যাওয়ার আগে বুঝতে পারছিলাম না তারা কি বাংলাদেশী। কারন কলকাতার অনেক মানুষও এখানে আছে।

"কিরে তোর কী একটাও গেল" তারা আঞ্চলিক ভাষায় বলছিল। আমি সেতা এভাবে বুঝলাম।

"১ টা গেছে" একজন বলল।
"আমার একটাও যায় নাই" ৩য় জন বলল।

আমি কাছে এগিয়ে গেলাম। সালাম দিলাম। কুশলাদী বিনিময় করলাম।

আপনারা বাংলাদেশের কোন এলাকার মানুষ?
আমি চাঁদপুরের। আমি বিক্রমপুর। আমি লক্ষ্মিপুর। তারা তিনজন জবাব দিল।

তাদের কাস্টমার এসেছে। ২ জন চলে গেলেন। থেকে গেলেন চাঁদপুরের ভাই। বয়স ৬৫ ছুঁই ছুঁই।

কবে এসেছেন এখানে?
আমার বাজান অনেক দিন। সেই ৯০ এর দশকে এসেছি।
বাড়ি যান কত দিন পর?
শেষ বছর পাঁচেক আগে গিয়েছিলাম।
দেশে কে আছে?
সবাই আছে। বড় ছেলেটা তোমার মত। পড়ে। আর মেয়ে আছে ৩ জন। তোমার ভাবী আছে।

সন্তানরা কি লেখা পড়া করে না?
হাঁ। সবাই পড়ে বড় ছেলে ভার্সিটিতে যায়। আর মেয়ে একটা এই বছর আই এপাশ করছে। একটা মেট্রিকে আর একটা ছোট।

আপনি এত বছর বিদেশে আছেন পরিবার ছেড়ে। এত কষ্ট করতেছেন !

কি করার বল। ছেলে গুলারে মানুষ বানাইতে হবে তো।

আবার দেশে কবে যাবেন। ঠিক নাই। দেখি কিছু টাকা জমানো যায় কিনা। এরপর যাব।

আপনার বোধায় কাস্টমার এসেছে। আমি ডিস্টার্ব না দেই।
আরে না। কিসের ডিস্টার্ব। তোমার শীত লাগবে তো মাফলার পর নাই। আমাকে বলল।
আমার ভাই অভ্যাস আছে। আমি বললাম। আমি তবে এবার যাই। দোয়া করবেন। আচ্ছা বাবা। ভাল থাক। বড় হও।

উনার সাথে আমার কথা ছিল আঞ্চলিক ভাষায়। সবার বোঝার সুবিধার জন্য আমি সেটা প্রচলিত বাংলায় লিখেছি।

আমি চলে এলাম। আর চিন্তা করছিলাম এই লাইটওয়ালা কথা। যার লাইটের আলো এত তেজস্বী যে, সেটা সেই সূদূর রোম থেকে বাংলাদেশের চাঁদপুরে ছেলেদের মানুষ করতে আলো দেয়।।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
১৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×