
তুমি আসবে বলে যে বসন্তটি হওয়ার কথা ছিল,
সেটি আর হয় নি।
কারন তুমি আসনি।
তুমি আসবে বলে যে কুয়াশা কেটে যাওয়ার কথা ছিল,
সেটি আর যায় নি।
কারন তুমি আসনি।
তুমি আসবে বলে দক্ষিণে যে বাতাস বয়ে যাওয়ার কথা ছিল,
সেটি আর বয়ে যায় নি।
কারন তুমি আসনি।
তুমি আসবে বলে যে ঢেঊটি থেমে যাওয়ার কথা ছিল,
সেটি আর থেমে যায় নি।
কারন তুমি আসনি।
তুমি আসবে বলে আকাশে যে শুভ্রতা ভেসে উঠার কথা ছিল,
সেটি আর ভেসে উঠে নি।
কারন তুমি যে আসনি।
আর যখন এসেছ আজ,
এই প্রান্ত কালে,
যখন আমি প্রবীণ বড়।
অপেক্ষায় আমার কেটেছে ৭০ টি বসন্ত।
যার সব প্রহর ছিল তোমার আগমনের আয়োজনের,
কিন্তু আজ আর আমি তোমাকে নিতে পারছি না।
কারন, আজ আর আমার বসন্ত তোমাকে আহ্বান করে না।।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




