somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ও ডিজিটাল অসঙ্গতি।। আপনি অন্যায় দেখেও ফিরে আসতে হবে। সেটি ভিডিও তুলে আনলেই যে শাস্তি।।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ধারা ৩২ : সরকারি, আধা সরকারি, স্বায়িত্তশাসিত প্রতিষ্ঠানে বেআইনিভাবে প্রবেশ করে তথ্য উপাত্ত ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি দিয়ে গোপনে রেকর্ড করা গুপ্তচরবৃত্তির অপরাধ।

শাস্তি : ১৪ বছরের জেল বা ২০ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ড।

দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখেই প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের টেলিভিশন গুলোতে যে ইনভেস্টিগেট মূলক সিরিজ গুলো হয়, এগুলোর ভবিষ্যত কি?
যেমন ধরুন তালাশ কিংবা ৩৬০ ডিগ্রি কিংবা ফাঁদ। এই প্রোগ্রাম গুলোর মূল কর্মই হচ্ছে ভেতরের গল্প বের করে আনা। যেখানে আপনাকে নানান কৌশলে, নানান চরিত্র ধারন করতে হবে। আর সেগুলো আপনাকে লোক সামনে আনার জন্য নিশ্চয়ই সেটা ধারন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যিনি অপরাধী তিনি কি লাইট, ক্যামেরা, একশন এর মাধ্যমে তার অপরাধ স্বীকার করবেন? করার কথা তো নয়!

আমরা আগেও দেখেছি আমাদের সমাজের সরকারী থেকে ব্যক্তিগত সব পর্যায়ের এই অনুসন্ধানী রিপোর্ট এর মাধ্যমে অনেক অসঙ্গতি তুলে নিয়ে আসা হয়েছে। আমাদের দেশের পুলিশ বাহিনীর সাথে মিলেও অনেক রিপোর্ট বের করে আনা হয়েছে। এমন অনেক কিছু আছে যা পুলিশ পারে নাই, সেটা এই অনুসন্ধানী সাংবাদিকরা করে দেখিয়েছেন।

পাহাড়ি অঞ্চলে সন্ত্রাস কার্যক্রম থেকে শুরু করে সিলেট জেলের সেই আয়নাবাজীর রিপোর্টও কিন্তু এই গোপন অনুসন্ধানের মাধ্যমে আমাদের সামনে এসেছে।
তাহলে কি দেশে অনুসন্ধান সাংবাদিকতা নাই হয়ে যাবে?

এবার আসি ব্যক্তি পর্যায়ে। সোশ্যাল মিডিয়া আমাদের সমাজে আর একটি বড় মিডিয়া। দেশের সিলেক্টেড মিডিয়ার উপর থেকে যখন মানুষের বিশ্বাস এবং আস্থা আর টিকে নেই, তখন সোশ্যাল মিডিয়া আমাদের এখন অব্দি অনেকটা আস্থা টিকিয়ে রেখেছেন।

অনেক অপরাধের ঘটনা আমরা এই মিডিয়ার মাধ্যমে পেয়েছি। যেমন ধরুন সিলেটের রাজন হত্যা।

কিন্তু নতুন এই আইনের মাধ্যমে সিলেটের সেই রাজন হত্যার হত্যাকারীকে সুযোগ দেয়া হয়েছে। রাজনকে নয়। রাজনের হত্যাকারীও এই বলে মামলা করবেন যে, আমার স্বায়িত্তশাসিত প্রতিষ্ঠানে ডুকে বেআইনিভাবে প্রবেশ করে তথ্য উপাত্ত ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি দিয়ে গোপনে রেকর্ড করেছে।

বিজ্ঞগন বলবেন যে, আদালত তো সেটা বিবেচনায় নিবেন। জি হাঁ! নিবেন অবশ্যই। কিন্তু তার আগের ভোগান্তি?

তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে, বাংলাদেশে ইনভেস্টিগেট সাংবাদিকতা ধীরে ধীরে থমকে যাবে। বড় বড় মিডিয়া গুলো তাদের পলিসি পরিবর্তন করে মাঠে টিকে থাকলেও নাগরিক সাংবাদিকতার কোমড় ভেংগে যেতে পারে নতুন এই আইনের মাধ্যমে।

এই আইনে লাভবান হবেন কে?

নতুন এই ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধী সুযোগ নিবেন আর তাতে তিনি লাভবান হবেন। তিনি যখন তখন কোন অন্যায় করলেও সেটার আর মানুষের সামনে আসবেন না।কারন কেউ ১৪ বছর জেলে যেতে চাইবেন না অবশ্যই!
আবার সরকারি দপ্তর গুলোর যে অপকর্ম গুলো মাঝে মাঝে আমাদের সামনে আসত সেটা আর আসবে না। উদাহরন বলা যেতে পারে, আপনি একটি প্রিন্ট মিডিয়ায় কাজ করেন। আপনি দেখলেন সরকারী আর বেসরকারী চক্র মিলে প্রশ্নপত্র ফাঁস করছেন। আপনি চাইলেন তাদের এই কর্মের গোপন ভিডিও তুলে লোক সম্মুখে নিয়ে আসবেন। পকেট থেকে মোবাইল খানা বের করলেন। কিন্তু হঠাৎ আপনার এই ১৪ বছরের সাজার কথা মনে পরে গেল। আপনি মোবাইলটি পকেটে রেখে নিজেই গোপনে চলে গেলেন। কিংবা ভিডিও করলেন তবে সেটা শাস্তির ভয়ে মুছে দিলেন।।

ডিজিটাল প্রযুক্তিকে অবজ্ঞা আর শাস্তির মুখে দাড় করিয়ে দিয়ে ডিজিটাল নিরাপত্তা। কেমন যেন বেমানান হয়ে গেল না?

তার দেশের একজন সাধারন নাগরিক হিসেবে কর্তা ব্যক্তিদের কাছে আবেদন থাকবে যে, দইয়া করে এই আইনটিকে আবার বিবেচনা করুন। দেশের আইন যেন হয় দেশ বান্ধব।। ধন্যবাদ।।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×