somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

-স্বপ্নের পেছনে থাকা ক্যাশিয়ার যখন গায়ক হওয়ার পথে

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিউজটি বেশ কিছুদিন আগের। তার্কিশ টিভি ATV এর ভিডিও ক্লিপ্স এটি। আমার কর্মস্থল İhlas Haber Ajansı (İHA) থেকে নিউজটি করেছিলাম।



বেশ কিছু টিভি এবং পত্রিকায় নিয়েছিল নিউজটি তখন। প্রায় ৩ মাস আগের কথা। সেদিন আমি ক্লাশ থেকে বের হয়ে ক্যান্টিনে বসে আছি। Murathan Yıldırım , আমার ক্লাশমেট এবং কলিগ, আমার কাছে এলো।
আমরা সংবাদ জগতে একটা কথা বলে থাকি যে, ক্যামেরাম্যান আর রিপোর্টার যখন ভাল বন্ধু, তাদের বোঝাপাড়া যখন ভাল হয় তাদের কাজ তখন বিনা সন্দেহে ভাল হয়। আমার আর মুরাথান এর জন্য এই সম্পর্কটি বলা যায়। তবে আমরা এজেন্সিতে কাজ করার কারনে আমাদের যেমন নিউজ ভিডিও করতে হয় আবার সেটা পত্রিকার জন্য লিখেও সার্ভিস দিতে হয়।
আমরা ২ জন ভাগাভাগি করেই এই কাজটা করে থাকি। এই নিউজের ভিডিও আর এডিটের কাজ আমার আর নিউজ লেখা মুরাথান এর কাজ। কারন এটা তার নিউজ ছিল।
ফুয়াদ কেলেশের নিউজের ভিডিওঃ
view this link
এবার আসল কথায় আসি। সেদিন মুরাথান এসে আমাকে এই নিউজের কথা বলেছিল। ২ জন গেলাম। আমাদের ভার্সিটির পেছনেই এই নিউজের এই লোকটির বাসা এবং কর্মস্থল। আমরা বাসায় গেলাম।
তার নাম ফুয়াদ কেলেস। পড়াশুনা করেছেন। অনার্স শেষ করেছেন বেশ আগে। জীবনের টার্গেট ছিল শিল্পি হওয়া। কিন্তু হতে পারেন নাই। অনেক হতাশা সাথে নিয়েই কাজ শুরু করেছেন একটি সুপার মার্কেটের ক্যাশিয়ার হিসেবে।
তবে গানের পিছু ছেড়ে দেয় নাই কখনও। নিজের অর্জনের শেষ সম্বলটুকু দিয়ে একটি গানের ক্লিপ্স বানিয়েছিলেন। ইউটিউবে সেটি খুব অল্প সময়ের মাঝে বেশ অনেক মানুষ দেখেন।
আমরা নিউজের শিরোনাম যা দিয়েছিলাম তার মোট্মুটি অনুবাদ হয়,"ক্যাশিয়ারের ইংলিশ গান কাপাচ্ছে সোশ্যাল মিডিয়া"।

ওহ! যা বলা হয় নাই সেটা হচ্ছে, উনি তার্কিশ গানের সাথে সাথে ইংলিশ গান করেন। আর গান সব নিজের লেখা। যে ক্লিপ্স বানিয়েছিলেন সেটিও তার একটি ইংলিশ গান। নাম, "এলোন"।

নিউজের পর বেশ ভাল সাড়া ফেলেছিল ফুয়াদ কেলেস। আমাদের ধন্যবাদও আমরা বুঝে নিলাম। কিন্তু এই নিউজ টি যে ফুয়াদ কেলেস এর স্বপ্ন পূরনের মাধ্যম হবে তা ফুয়াদ নিজেও বুঝেন নাই।

নিউজের পর ডুবন্ত একজন মানুষের হঠাৎ জেগে উঠার মত ফুয়াদ কেলেসও জেগে উঠলেন। শুরু হল তার কাছে আসা বিভিন্ন অফার। শুরুতে স্থানীয় রেডিও এবং টিভি। এরপর জাতীয় পর্যায়ের টিভি এবং রেডিও তাকে নিয়ে বেশ কিছু প্রোগ্রাম করেছে। লাইভ কিংবা প্যাকেজ। আসলে তার কন্ঠের জন্যই না, তার প্রচেষ্টা, ক্যাশিয়ার হয়েও গান নিয়ে কাজ করা, এগুলো সব সময় সামনে এসেছে।
আর ফুয়াদ কেলেস এখন রিতিমত কনসার্ট করেন।

এই লেখার বিশেষ কোন উদ্দ্যেশ্য নেই। গত ২ দিন আগে ফুয়াদ কেলেস নতুন একটি বড় কনসার্ট এর দাওয়াত পেয়ে একটি ধন্যবাদ পাঠিয়েছেন। তাই হঠাৎ লিখতে মনে চাইল। সেই সাথে ক্যাশিয়ার হয়েও নিজের স্বপ্নের পথ থেকে কখনও ই বের হয়ে আসেন নাই। এটিও আমাকে কাছে বেশ ভাল কিছু শিখয়েছে।

মানুষের প্রচেষ্টা আর পারিপার্শ্বিক প্রতিকূলতাকে অনুকূলতায় পরিবর্তন করতে পারলে ইহা মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে। সেই সাথে রিস্ক নেয়ার দরকার আছে জীবনে। এটাই মনে হল।

প্রথম দিন যখন আমরা ফিরছিলাম, ফুয়াদ কেলেস বলেছিলেন,
"আমি যখন আমার ক্লিপ্সটি তৈরি করি তখন আমার হাতে যা টাকা ছিল সব দিয়েছিলাম। রিস্ক নিতে খুব মন চাচ্ছিল। বিশ্বাস করেন আমি শুটিং শেষ করে বাসায় হেটে এসেছিলাম। আমার কাছে তখন কোন টাকা ছিল না"।।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×