কখনো বদলে যাওয়া সময়ের বিপরীতে
অন্য কোন সময়, অন্য কোন পৃথিবীতে
আমার নতুন করে জন্ম নেওয়া
নতুন করে সব সমীকরনের হিসেব মেলানো
নতুন করে মাথা তুলে বাঁচতে চাওয়া
সব দিকে আঁধারের হাতছানি
আমায় করে দিতে চায় এলোমেলো..
অনিয়ম তার বেড়াজালে আষ্টেপৃষ্ঠে বাধতে চায় আমায়...
তবুও আমার পথ চলা থামেনি কারণ..
নতুন করে ধ্বংসস্তুপের মাঝ থেকে
কিছু তুলে আনার প্রত্যয়ে
অবিরত ছুটে চলা আমার
এই নিষ্ঠুর সময়ের বিপরীতে....
বিপরীত সমীকরণ, বিপরীত সময়
সবকিছু বিপরীত...
তবুও বৈপরী্ত্যই আমার চাওয়া..
তবুও শূন্য শেষে ভাবি ফিরে পাবো
ধ্বংসস্তুপের মাঝ থেকে
একটি পুরনো গল্পের নতুন প্রতিচ্ছবি
যার পুরনো রং এ রাঙানো
সত্য মিথ্যার জীবনের এক
অন্য এলোমেলো ছবির ফ্রেমে
অর্থপূর্ণ বহি:প্রকাশ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

