আজ অনেকদিন পর লিখতে বসলাম। আজ যা নিয়ে লিখব তা এখন আমাদের দেশের প্রেক্ষিতে কোনো সমস্যা বলে গণ্য না হলেও অনেক সমস্যার কারণ। এবং এমন একটি কারণ যা আমাদের চোখেই পড়ে না। আর আমরা দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলি। গুরুজনেরা বলেন প্রেম করা ভালো না। কিন্তু আজকের তরুণ সমাজে প্রেম ভালোবাসা ছাড়া জীবন নাকি ষোলো আনাই বৃথা। প্রেম ভালোবাসার বিপক্ষে আমি কখনোই ছিলাম না। এটা তো মানুষের একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বর্তমান তরুণ সমাজে চলছে আরো ভয়ংকর একটি কালচার। একই ছেলে অথবা মেয়ে একের বেশি মানুষের সাথে প্রেম করছে। আগে খুব কমই এই ধরণের কাহিনী শুনা যেত। কিন্তু এই ঘটনাটি এখন একটা ভয়াবহ ব্যাধির মতই সংক্রামক হয়ে যাচ্ছে। আমার আশে পাশে এমন অনেক ঘটনাই আমার চোখে পড়েছে। এই সমস্যাটা যত ছোটো মনে হোক না কেন তার ফলাফল কিন্তু ভয়াবহ । যেমন, একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসে। হঠাৎ একদিন মেয়েটি জানতে পারল যে ছেলেটি তাকে ছাড়াও আরো একটি মেয়ের সাথে প্রেম করছে । অনেক মেয়ে অথবা ছেলেই ব্যাপারটা স্বাভাবিক ভাবে নিতে পারেনা। ঐ প্রেমিকযুগলের প্রেম যে টিকে না তা তো জানা কথাই। কিন্তু তার থেকেও বড় ঝামেলা বাধে যখন ভুক্তভোগী ছেলে অথবা মেয়েটি মানসিক বিভিন্ন সমস্যায় ভোগে। অনেকক্ষেত্রে তারা আত্মহত্যার মত পথও বেছে নেয়। এখন আমার প্রশ্ন যে ছেলেটি বা মেয়েটি এই ডাবল প্রেমের সুখ নিতে গিয়ে কাউকে আত্মহত্যার পথে ঠেলে দেয় তারা মানুষ নামটির যোগ্য কি না??
যারা এধরণের কাজ করে তারাও তো একধরণের প্রতারক, ভন্ড। প্রেম তো একটা অস্হায়ী সম্পর্ক। তারপরও তারা এটারও সুজোগ নিয়ে একই সময়ে দুইজন মানুষকে স্বপ্ন দেখায়, তাদের ইমোশন নিয়ে খেলা করে। আরে ভাই তোমার যদি কাউকে আর ভালো না লাগে তবে ঐ সম্পর্ক টেনে ঘোলা করার দরকার কি? কিন্তু এই ছুতোয় তুমি একইসাথে আরও একজনের ইমোশন নিয়ে খেলা করতে পারো না। সবথেকে বড় প্রশ্ন, এই কয়েক মাসের অথবা বছরের সম্পর্কতেই তুমি সৎ থাকতে পারলে না, তাহলে এমন মানুষজন সারাজীবনের সম্পর্কের সময় সৎ থাকবে কিভাবে ?
এই ছোটো একটি সমস্যারই ভয়াবহ রূপ হল পরকীয়া, ডিভোর্স এর মত বড় সমস্যা। যদি গুরুজনেরা ছোটোবেলা থেকেই এখন তাদের সন্তানদের এই শিক্ষা দেন যে তারা যেন ভালোবাসার মত ব্যাপারেও সবসময় সৎ থাকে তবে পরবর্তীতে এই রকম বড় সমস্যার হাত থেকে রেহাই পেতে পারি। আর একটা কথা না বললেই নয়। যে সব ছেলে মেয়েরা প্রেম করে এভাবে প্রতারিত হয় তাদের মধ্যে হীনমন্যতায় ভোগার কোনো কারণই নেই । কারণ যে তোমার খাঁটি ভালোবাসার দাম দিতে পারলো না, ক্ষতি তারই হয়েছে। আর এমন একজন প্রতারক মানুষের জন্য নিজের জীবনকে থামিয়ে ফেলা অথবা তা আত্মহত্যা করে শেষ করার মত ডিসিশন শুধু বোকারাই নেয়। ভালোবাসা সবার জীবনেই খুবই সুন্দর একটি অনুভূতি। কিন্তু এই ভালোবাসার জন্য জীবন না, জীবনের জন্যই ভালোবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



