somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

মুভি রিভিউঃ Gone Girl

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





Movie Name: Gone Girl
Genre: Pshychological thriller
Language: English
Duration: 149mins
Cast: Ben Affleck, Rosamund Pike, Neil Patrick Harris, Carrie Coon, Tyler Perry.
Directed by: David Fincher
Based on a nevel “Gone Girl” by Gillian Flynn
Box office: $369.3million
Rating: IMDB 8.1/10, Rotten Tomatoes 87%, The Guardian 4/5, Google users 86%
Personal Rating: 8.5/10

একবার ভাবুন তো? ব্যাপারটা কেমন? যখন আপনার স্ত্রী আপনাদের পঞ্চম বিবাহ বার্ষিকীতে আপনাকে ছেড়ে হঠাৎ করে উধাও হয়ে যায়।বাড়িতে ফিরে তাকে আর কোথাও খুঁজে পাচ্ছেন না।শুধু তাই নয়, আপনাকে ফাঁসানোর জন্য সে তার ডায়েরীতে পরিকল্পনামাফিক কিছু কথা লিখে যায়।এমন কিছু কথা লিখে যায় যখন আপনি পুলিসকে ব্যাপারটা জানান তখন তারা সেটা পড়ে একটা অনুসিদ্ধান্তে পৌঁছায় যে, আপনি একজন খুনি।বিষয়টি প্রমাণ করার জন্য যখন তারা আবার তদন্তে নামে তখন জানতে পারে যে আপনার স্ত্রী উধাও হওয়ার আগে আপনি একটা পিস্তল কিনেছিলেন।আপনাদের বাড়ির নীচে যে রুমটি রয়েছে সেখানে গোয়েন্দারা একটা আলামত খুঁজে পায় আর সেখানে কিছু রক্ত দেখতে পায়।ফরেনসিক রিপোর্ট থেকে আপনার উপর তাদের সন্দেহটা আরো বেড়ে যায়।এমনকি বিয়ের পর আপনারা যেসব যেসব জায়গায় ঘুরতে গিয়েছিলেন সেই সব জায়গাও বেশ রহস্যপূর্ণ।সবাই মনে করছে আপনার স্ত্রীর শুধু একটাই ইচ্ছে ছিলো যে, আপনাদের একটা সন্তান থাকবে।তবে আপনি জানেন যে, আপনার স্ত্রী আপনাকে এটা বলেছিলো কিন্তু আপনি জবলেস হওয়ায় আপনি ব্যাপারটা পিছিয়েছিলেন।এবং এ ব্যাপারে আপনার স্ত্রী কোন জোর আবদার করেনি।আর এই পুরো ব্যাপারটি যখন আপনি আপনার পরিবারকে বুঝাতে সক্ষম হলেন তখন পুরো দুনিয়া আপনার বিপক্ষে।কারণ আপনার স্ত্রী বেশ জনপ্রিয় এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব।কারো কাছে তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই।এমনকি আপনার কাছেও তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই।শুধু তাই নয়, এফ.বি.আই. এবং পুরো মিডিয়া আপনার এই কেসের মধ্যে ঢুকে পড়েছে।জানতে চায়, আপনি আপনার স্ত্রীর লাশটা কোথায় রেখেছেন? আপনি কি তাকে মেরে ফেলেছেন? না কি কোথাও উধাও হয়ে গেছে? না কি কোথাও লুকিয়ে রেখেছেন?
আপনার অবস্থা এখন ভারি করুণ।প্রসঙ্গ লম্বা হতে হতে যুক্তরাষ্ট্রে গর্ভবতী মহিলাদের প্রতি সম্মান দেওয়া এবং যথেষ্ট যত্ন নেওয়া হচ্ছে কি না সে ব্যাপার পর্যন্ত গড়ে যায়।ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যে, আপনার বিচার না হলে সমস্ত গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে।ব্যাপারটা আসলেই হাস্যকর।এই দিকে আপনার জন্য ফাঁসির মঞ্চ আস্তে আস্তে তৈরি হয়ে আপনার দিকেই এগিয়ে আসছে।রাত-দিন নেই কোন ঘুম, নেই কোন বিশ্রাম শুধু তদন্ত চলছে।এখন শুধু একটাই চাওয়া আপনার স্ত্রী আবার ফিরে আসুক, আর আপনি প্রমাণ করে দেন যে, আপনি খুনি নন।বরঞ্চ আপনি প্রতারণার শিকার হয়েছেন।কিন্তু কে শুনবে আপনার কথা? আর কেনইবা আপনার স্ত্রী আপনার সাথে এমনটা করলো? আপনি কি তাহলে এখন ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছেন?
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×