somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

ভার্চুয়াল লাইফ(ফেসবুক)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






“ফেসবুক ঠিক যেমন করে আমাদের দূরের বন্ধুদের/পরিচিতদের কাছে এনে দিচ্ছে ঠিক তেমনি দূরত্ব তৈরি করছে বাস্তবতার সাথে।”
- উক্তিটি একজন ঢাবিয়ানের।

ফেসবুক সাধারণত মানা হয় ব্যক্তিগত প্রমোশনের প্ল্যাটফর্ম হিসেবে।এখানে আপনি নিজেকে বেশ সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন।বলতে গেলে নিজেকে পারফেক্ট রুপে উপস্থাপন করতে পারবেন।বাস্তব জীবনে এত সময় থাকে না নিজের শব্দচয়নের ব্যাপারে সতর্ক থাকার।কিন্তু এখানে সময় নিয়ে আপনি একদম সঠিক বিষয়টি উপস্থাপন করতে পারবেন ঠিক যেমনটি করে আপনি চান।এখানে যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে।এখানে আছে ফ্রিডম অব স্পিচ।আবার একজন ফেসবুকখোর ফেসবুকিং করতে করতে ভুলে যায় যে, তার পাশে একজন মানুষ আছে কথা বলার জন্য।সুতরাং একদিকে যেমন আমাদের কল্পনার পৃথিবী তৈরি, বড় হচ্ছে হচ্ছে আবার অন্যদিকে দেয়াল তৈরি হচ্ছে বাস্তবতার সাথে।

ব্যক্তিগত জীবনে ঋত্বিক রোশান না হতে পেরেছেন তো কি হয়েছে! বিভিন্ন আপ্লিকেশন/সফটওয়্যারের মাধ্যমে আপনাকে সে সুযোগটাও করে দিচ্ছে বর্তমানের টেকনোলজি।এজন্যই ফেসবুকের আপনার প্রেমিকা ক্যাটরিনা কাইফ কে বাস্তব জীবনে জরিনার মত দেখে বড়সড় শক্ খেয়ে অনেকেরই আধমরা হয়ে পরে থাকার ঘটনাও ঘটছে অহরহ।একটু অন্যভাবে চিন্তা করুন, ফেসবুক কিন্তু আবার ব্যক্তিবিশেষের মতামতের একটা বিশাল বড় জায়গা করে দিচ্ছে অন্যদিকে ফেসবুক আবার সেই ব্যক্তিটিকেই উপরে তুলে দিচ্ছে যার সোশ্যাল স্ট্যাটাস বেশি।মানে দিনশেষে রাজার ছেলে রাজা এবং প্রজার ছেলে প্রজা-ই থেকে যাচ্ছে।যার চেক ইন ফরেইন কান্ট্রিতে, বড় বড় শহরে, বড় বড় রেস্তোরাঁয়, বড় বড় ইভেন্টে তার প্রোফাইল/আইডিতে লাইক কমেন্টস্ এবং ফলোয়ারও বেড়ে যাচ্ছে ঠিক সেই অনুযায়ী।এখানে আপনি যেমন খুঁজে পাবেন বড় বড় মানুষদের খুব সহজে ঠিক তেমনি কিছু অদ্ভূত মানুষ আপনার আইডিতে প্রবেশ করে আপনার মাথাটা খেতে পারে।


এবার আসা যাক, আরো একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে।আজকাল অধিকাংশ প্রেম হচ্ছে সোশ্যাল ওয়ার্ল্ডে তথা ফেসবুকে।মেয়েদের ইনবক্স কখনো কি ঘেঁটে দেখেছেন? ম্যাসেজে জর্জরিত সদ্য ফেসবুকের বাসিন্দা ভাবে আমি কাকে এক্সেপ্ট করবো? কার সাথে কথা বাড়াবো? অনেক সময় সে মেয়েটা বেছে নেয় “এ টু জেড” ফর্মূলা।গণহারে ম্যাসেজ পাচ্ছেন আর সময় পেলে সবাইকে একই কথা বলে বেড়াচ্ছেন।একটা সম্পর্কের জায়গায় একই সাথে সম্পর্ক করছে ডজন খানেক।কারণ এতগুলো সম্পর্ক মেইনটেইন করাও খুব সহজ ফেসবুকে।কিন্তু ছেলেদের আইডিতে সবসময় এমনটা নাও ঘটতে পারে।তাদের হাতে অপশন কম থাকায় তারাও ডজন খানেক না হলেও গণ্ডাখানেক তো করছে।আমি জানি আপনি এখন একটা প্রশ্ন করার জন্য উঠেপড়ে লাগবেন যে, তাহলে বাকি মেয়েরা কাদের হাতে? উত্তরটা খুব সহজ।বাকিগুলো নির্দিষ্ট কিছু ছেলেদের হাতে।হয়তো মেয়েরা ভাবছে আমরা জিতে গেছি, হয়তো ছেলেরা ভাবছে ফেসবুকে ডিনার করতে পয়সাও লাগছেনা।কিন্তু দিনশেষে ঠকছে উভয় দলই।বাড়ছে নোংরামী।আজ ব্রেক-আপ হলে আগামীকাল অন্য কারো সাথে “ইন এ্যা রিলেশনশীপ” দেয়া হয়ে যায়।এভাবে কতবার যে এই স্ট্যাটাস পরিবর্তন হতে থাকে তার হিসেব নেই।কিন্তু আমরা নীচে নামছি ফর শিউর।কারণ, চ্যাট সেক্সে বা ফোন সেক্সে আমরা যা বলি তা আর কতজনকে বলবো? ফলে হারিয়ে যাচ্ছে ভালোবাসার সত্যিকার স্বাদও।যে শব্দ শুনলে লজ্জায় মাথা নিচু হয়ে আসতো এখন সে শব্দ শুনলে খুব বেশি পরিচিত এবং একঘেয়েমী লাগে।ফলে একরকম নাটক আমরা ঘটতে দিচ্ছি এবং ফেঁসে যাচ্ছি এই নেভার ইন্ডিং লুপে।কিন্তু আবার এই ফেসবুক না থাকলে অনেক সুন্দর সুন্দর সম্পর্ক আজ হতে দেখতাম না।সত্যিকার মানুষকে ফেসবুকে খুঁজে পেয়েছেন এমন ঘটনাও বিরল নয়।এজন্যই হয়তো ফেসবুক ডেটিং অপশন খুলতে যাচ্ছে।


এবার আসা যাক আইডি নিয়ে কিছু গল্পকথা।গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ফেসবুক পাসওয়ার্ডও আজকাল দিয়ে রাখে।এবং বয়ফ্রেন্ডও তার পাসওয়ার্ড দেয় তার গার্লফ্রেন্ডকে।কি লয়্যালটি মাইরি!
কিন্তু এতে করে ব্যক্তিস্বাধীনতা যে কতখানি হরণ হচ্ছে সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই কারো।কারণ ঐ একটা মানুষ ছাড়াও প্রতিদিন আপনাকে অনেক মানুষদের সাথে ডিল করতে হয়।এখন কে কি বললো আপনাকে তা ঘরে বসে দেখবেন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড।বাহ্! এ যেনো জনম জনমের সেই ভালোবাসার ইতিকথা।তবে এতে সম্পর্ক জটিলতায় রুপ নিচ্ছে।আবার আমাদের মধ্যে কেউ কেউ শর্ট-টেম্পায়ারড্।বন্ধুর সাথে একটু ঝামেলা হয়েছে কি না হয়েছে তাকে সোজা ব্লকলিস্টে দিতে আমরা একটুও সময় নেই না।পরে কেউ কেউ আবার ক্ষমা চেয়ে নেয় আর কারো কারো বন্ধুত্বটা আর আগের ট্রাকে ফিরে আসে না।একদম হারিয়ে যায় পাঁচ বছর কি দশ বছরের মিষ্টি বন্ধুত্বটা।পরে আফসোস আর দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো রাস্তা থাকে না।


“একসময় যার সাথে ফেসবুকে চ্যাটিং না করে দিন কাটত না কিন্তু আজ সে ব্লকলিস্টের সবার উপরে।”
- উক্তিতে একজন ফেসবুকবাসী


এই উক্তি দিয়েই আমি এই লেখালেখিটা শেষ করতে যাচ্ছি।যাইহোক, আপনি আমার ফেসবুক বন্ধু তালিকায় রয়েছেন তো? কারণ, আজকাল মানা হয় ফেসবুকে যে নেই, সে বাস্তব জীবনেও নেই।আর আমরা স্বপ্নকে বেশি পছন্দ করি, কারণ স্বপ্নগুলো মিথ্যে।
ভালো থাকুক ফেসবুক, বেঁচে থাকুক আজীবন।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×