somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

চাইল্ড এবিউজ এবং ধর্ষকদের সাইকোলজি

১২ ই জুলাই, ২০১৯ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




Injustice is censured because the censures are afraid of suffering, and not from any fear which they have of doing injustice.
- Plato

চাইল্ড এবিউজ নিয়ে যখন কথা হচ্ছে তখন ফেমিনিজম কি টানছে বা কোন বিষয়ে ফোকাস করছে এবং ম্যান’স রাইট কোনদিকে ফোকাস করছে এই ভেদাভেদের খেলা যারা খেলছেন তারা নিতান্তই বোকা এবং অত্যন্ত নিচু মনের পরিচয় দানকারী।প্রসঙ্গত আমি ম্যান’স রাইট ভিউ থেকেই কথা বলবো, সঙ্গত কারণেই আমি সেই পয়েন্ট অব ভিউ থেকে কথা বলতে চাই।

একজন ছোট্ট বাচ্চা মেয়ে যে কিনা মাত্র মাত্র স্কুলে যাওয়া শিখেছে।হয়তো তৃতীয় শ্রেনী, পঞ্চম শ্রেনী বা স্কুলের গন্ডি পার করেনি এমন এক কিশোরী।কিশোরীও ঠিকঠাক বলা যায় না, বাচ্চা একটা মেয়ে।এমনকি মায়ের কোলে থাকা সেই মিষ্টি বাবুনিটাও ছাড় পাচ্ছে না।এদেশের মাটিতে তাদের ধর্ষণ করছে কিছু বিবেকহীন কাপুরুষ মানুষগুলো।যাদেরকে পশুর সাথে তুলনা করলেও কম হয়ে যায়।

ধর্ষণ তো হচ্ছেই, মামলা হয়েছে কিন্তু বিচার হয়নি এমন প্রমাণও আমাদের কাছে অনেক আছে।কিন্তু শিশু নির্যাতন/ধর্ষণ যেন এক লোমহর্ষক ঘটনা।দেশটা স্বাধীন তো? না কি? লজ্জা লাগে, করুণা লাগে নিজের প্রতি, যখন এসব দেখি।আচ্ছা, একজন ধর্ষক কি খুঁজে পায় একটা ছোট্ট বাচ্চা/শিশুর মধ্যে? তার মধ্যে এমন কি উপাদান আছে আকর্ষণ করার মত?

সত্যি বলতে কিচ্ছু নেই।তার যৌনাঙ্গ পরিপোক্ত নয়, যৌনাঙ্গ দূরে থাক তার দেহটাই এখনো পরিপোক্ত নয়।না আছে লোভনীয় ফিগার, না আছে ৩৬-২৪-৩৬ টিপটপ সাইজ।সে তো এখনো নিজের ডাইপার পরিবর্তন করতে পারে না, মেনস্ট্রুয়াল কি জিনিস এখনো বুঝে না।আরেহ্ ধুর! সে তো কথায় বলতে শিখেনি এখনো।তাহলে একজন পুরুষ হয়ে কীভাবে সম্ভব এমন কারো প্রতি আকৃষ্ট হওয়া? আর আকৃষ্ট হওয়ার জন্য ধর্ষণ হয় মানলাম কিন্তু এখানে তার কিচ্ছু নেই।তার মানে এটা ম্যান’স বা ওমেনস্ ইস্যু নয়।হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন এটা পুরুষ বা মহিলার মধ্যে বিতর্কের ইস্যু নয়।

মানুষ বলেই আমাদের মধ্যে এনিম্যালিটি থাকবে না তা বোধহয় একেবারেই শ্যূন্যের কোঠায় আনা অসম্ভব।এরা অমানুষ।এরা রুগী।এদের চিকিৎসার দরকার আছে।সমাজে সুস্থ হয়ে ঘুরে বেড়ানো একেকটা অসুস্থ আবর্জনার কীট।এদের সমাজ থেকে চিরবিদায় জানানো উচিত আর যদি শিথীলতা দেখাতে চান তাহলে এদের সত্যিই চিকিৎসার দরকার আছে।হয়তো বলতে পারেন তাহলে কোন ধরণের রুগী এরা? কি ধরণের ট্রিটমেন্ট লাগবে এদের জন্য? ওকে, আপনি হয়তো জানেন না এদের সবাই কমবেশি সাইকোলজিক্যাল সমস্যায় ভুগছে।সোজা বাংলায় মেন্টাল।আর হ্যাঁ, বলছি, বেশ কিছু আর্টিকেল পড়ার পর যেসব ধারণা পেয়েছি তা পয়েন্ট আকারে উল্লেখ করছি,

● এদের অধিকাংশই সাডিস্ট।মানে অন্যর কষ্ট-দুঃখ দেখলে এদের ভালো লাগে।সঙ্গত কারণেই আমাদের সবার মধ্যেই এই রোগ আছে কিন্তু এদের মধ্যে সেই পরিমাণটা অনেক বেশি।
● বর্ডার লাইন পার্সোনালিটি ডিজঅর্ডারঃ এদের মন-মানসিকতা কখনোই ঠিক থাকে না বা আমরা যাদেরকে নরমাল বলি, এরা তাদের বিপরীত মানে এবনরমাল।এবং সম্পর্কের ক্ষেত্রে এদের কোন স্থায়িত্ব একেবারেই নেই।
● (Pedophilia) পিডোফেলিয়াঃ অনেকে এটাকে paedophilia বলে থাকেন।ঐ আর কি, একজন ম্যাচিউর জানোয়ারের ছোট বাচ্চার প্রতি আগ্রহের কথা বলা হচ্ছে এখানে।বাকিটা গোগল করুন।
● ডিপ্রেশনঃ নতুন করে আর কি সংজ্ঞা দিবো!
● (Docile Body) ডোসাইল বডিঃ এর মানে হলো যে দেহটা আক্রমণ রক্ষা করতে অক্ষম।আর এই অক্ষমতা থেকে আনন্দ পায় ধর্ষকেরা।

আরো ইত্যাদি... আপনি যদি সিগমন্ড ফ্রয়েড ঘাটেন তাহলেও কিছু কথা চলে আসবে।বিশ্রী কথা, যা আপনার পছন্দ হবে না, এই যেমন,

একজন ছেলের তার প্রথম প্রেমিকা হলো তার মা।
- ফ্রয়েড

এটাকে ব্যাখ্যা করার মত অবস্থায় এখন নেই আমি ।আবার এটাও বলে রাখছি যে, পুরো আর্টিকেল জুড়ে কিছু তথ্য দিয়ে যৌন সন্ত্রাসকে উস্কে দেবার মতলবে আছি তা কিন্তু আপনার ভুল ধারণা।তাই বাংলা সিনেমার ডায়ালগ দিয়ে বলে উঠবেন না, “বাড়িতে কি মা-বোন নেই?”
সত্যি বলতে মা-বোন সহ আরো অনেকে আছে।আমার আত্মীয়-স্বজন আছে, পাড়া-প্রতিবেশী এবং বন্ধু বান্ধবও আছে।আমার ভয় হয় প্রতিনিয়ত এই বুঝি কিছু একটা ঘটে গেলো! পরিসংখ্যান দেখে আঁতকে উঠি।বি.এস.এ.এফ এর পরিচালক জনাব আবদুস শাহেদ মাহমুদ এর মতে এই বছরের প্রথম ছয় মাসে শিশু ধর্ষণের শিকার হয়েছে ৪৯৬ শিশু, যাদের মধ্যে ৫৩ জনকে গ্যাং রেপ করা হয়েছে।এবং বিভিন্ন পরিসংখ্যান মতে মোটমাট ভিকটিমের প্রায় ৭০% শতাংশ ঘটনার জন্য দায়ী সেই পরিবার বা পরিবারের সাথে সম্পর্কিত ব্যক্তি।এবং এজন্য যে ট্রমার মধ্যে ওদের ভবিষ্যৎ যেতে চলেছে তার জন্য শুধু মাত্র ঐ ধর্ষকগুলো নয়, আমি-আপনি এবং এই সমাজটাও দায়ী।কারণ পরিবর্তনের মূল পটভূমিকার পাঠদান শুরু হয় পরিবার থেকে।সুতরাং ফেমিনিজম বা ম্যান’স রাইট নিয়ে আসবেন না, একটু মানবিকতা নিয়ে আসুন।এই ধর্ষকদের বিচার করুন।বাড়িতে থাকা প্রত্যেক মায়েরা তাদের সন্তানকে বলে দিক, “বাবা, ধর্ষণ যেন তোকে দিয়ে না হয়।আর যদি হয় তাহলে তোকে ফাঁসিতে ঝুলানোর দায়িত্ব আমি নিজেই নিবো অথবা প্রতি সন্ধ্যায় ভাত খাওয়ার সময় এক সন্ধ্যায় ভুল করে বিষ মিশিয়ে দিবো”।তবে সেক্স্যুয়্যাল সাপ্রেশন আমাদের দেশে এখন প্রকট বলেই আমি মনে করছি, সেদিকটাও অভিভাবকদের দেখা উচিত।নতুবা লাভ নেই এসব সময় নষ্ট করে লেখালেখিতে, টকশোতে বা আমি-আপনি চায়ের স্টলে জ্ঞাননির্ভর যুক্তি দিয়ে।


মিষ্টি করে মামা! মামা! করে ডাকা মেয়েটা যখন প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, “আঙ্কেল আমার শৈশব নষ্ট করবেন না”।
তখন চোখে জল আসা আটকানো যায় না।আটকাতে পারি না।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৯ রাত ১১:৫৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ব্লু মার্লিন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৭



ইনানী বিচের এক কোণে নির্জন কটেজে বসে ৪৪ বছর বয়সী রসায়নের প্রফেসর রেহান আশরাফ যখন তার ডায়েরির পাতায় মার্সিডিজ S-Class গাড়ির এসি সিস্টেমের ড্রয়িং করছিলেন, তখন তিনি... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

তুমি আমি চিরন্তন

লিখেছেন সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮



মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি... ...বাকিটুকু পড়ুন

×