
বিনে পয়সায় হাত দিয়ো না
বিসিএস কিংবা ব্যাংক গাইডে
তুমি আমাকে মেলাতে পারবে না
অস্ত গেছে গিটারে শেষ গল্পে তোমার বেদনা
তাই বলছি বিনে পয়সায় হাত দিয়ো না
রাজকুমারীরা রাস্তায় নামে না
আমার টিউশনি আর ভাঙ্গা মোবাইলের ওয়ালপেপারে
এখনো চলছে আগের মতন, তাই না?
বিনে পয়সায় হাত দিয়ো না
ফোস্কা পড়লে এ ফোস্কার অ্যান্টিবায়োটিক হয় না
তাই জমকালো এই সাজ হৃতিক রোশান না!
আমাকে বরং সরকারের অভিজাত চাকর হতে দেওনা?
ক্যাটেগরিঃ গান
ছবিঃ বন্ধু ইন্টারনেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

