somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

আত্মউন্নয়নের নামে বৈরাগ্যদর্শনের (Stoicism) মায়াজাল: বইয়ের ভুয়া প্রতিশ্রুতি ও বাস্তব জীবনের সীমাবদ্ধতা

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্যক্তিত্ব উন্নয়নমূলক বই সমূহ পড়ে আমাদের মধ্যে বিশেষ কোন পরিবর্তন আসে না। সাময়িক পরিবর্তন আসলেও তা টেকসই খুব বেশিদিন হয় না। কিন্তু বইয়ের দুনিয়ায় এই সমস্ত বই দিয়ে ভরপুর। শুধু তাই নয়, আপনি বেস্ট সেলার হিসেবে আত্ম-উন্নয়নমূলক বইগুলো বেশি দেখতে পাবেন। এই সমস্ত বই মাত্র একটি ব্যাপক আলোচিত ও সমালোচিত দর্শনের উপর নির্ভর করে লিখা হয়েছে। আর এই দর্শনের নাম হচ্ছে ‘Stoicism (বৈরাগ্যদর্শন)’।

Stoicism (বৈরাগ্যদর্শন) কি?
এই দর্শন যদি আপনি না জানেন তাহলে এরকম হাজারো বই পড়েও নিজের মধ্যে যে পরিবর্তন চাচ্ছেন তা কখনোই হয়তো ঘটবে না। প্রকৃতির সাথে খাপ খেয়ে বা মানিয়ে চলাই হচ্ছে Stoicism (বৈরাগ্যদর্শন)। সংজ্ঞায় পাবেন, “Virtue is the only good (Highest Good)”।

Stoicism এর মূল উদ্দেশ্য
এই দর্শনের প্রধান কাজ কি? এই দর্শনের প্রধান কাজ হচ্ছে ‘Existentialist (অস্তিত্ববাদী)’ কে লাল চোখ দেখানো। একই সাথে সার্বক্ষণিকভাবে বয়ে চলা অনর্থক সমস্যা কে এক ধরণের কাঠামোতে নিয়ে আসা। এছাড়াও যাদের কাছে জীবন অনর্থক বলে মনে হয় তাদের জীবনে বৃহত্তর ও ব্যাপক ‘অর্থ (Meaning)’ দেওয়া।

Stoicism এর ইতিহাস
খৃষ্টপূর্ব ৩০০ শতাব্দীরও আগে প্রাচীন গ্রীক সভ্যতার শেষের দিকে ও প্রাচীন রোম সভ্যতার শুরুর দিকে এই দর্শন নিয়ে জেনো (Zeno of Citium), সেনেকা (Seneca), এপিকটেটাস (Epictetus), মার্কাস অরেলিয়াস (Marcus Aurelius) দার্শনিকেরা ব্যাপক কাজ করেন।

Stoicism এর মূলনীতি

১. নিয়ন্ত্রণ
রহিম একটি রেস্টুরেন্টে কাজ করেন। একদিন এক ফুড ভ্লগার এসে খাবারে স্ব-ইচ্ছায় চুল ছড়িয়ে দিয়ে চিৎকার করতে শুরু করলো। রহিম জানেন এই ফুড ভ্লগার নিজে থেকেই খাবারে চুল মিশিয়েছে। বিষয়টি দেখে রহিম কাস্টমারের নিকট গিয়ে বললেন, “স্যার, আপনি খাবারে চুল পেয়েছেন এজন্য আমি অত্যন্ত দুঃখিত! আমি আপনাকে আরো দুটি ফ্রেশ ডিশ দিচ্ছি একদম বিনামূল্যে। আমাকে মাফ করবেন।”

রেস্টুরেন্টের মালিক করিম রহিমকে জিজ্ঞাসা করলো, “রহিম, লোকটা তো মিথ্যা কথা বললো! তারপরেও তুমি অতিরিক্ত দুটো খাবারের ডিশ কেন দিতে চাও?” রহিম প্রত্যুত্তরে বললো, “এই অবস্থায় আমি সর্বোচ্চ কি করতে পারতাম? আমি যদি উনার সাথে ঝগড়া শুরু করে দিতাম তাহলে আপনি আরো দশটা কাস্টমার হারাতেন। একইসাথে অনলাইন দুনিয়ায় দুর্নাম কামাতেন। এতে করে এখানে আমার চাকুরীও হয়তো থাকতো না!”

Stoicism ব্যক্তিকে তার অকাদ কতদূর সেটা আগে ভেবে দেখতে বাধ্য করাবে। ‘Individualism’ কে শক্তপোক্ত করবে। ব্যক্তিকে আগে নিজেকে নিয়ে ভাবতে হবে, তারপর পরিবার, সমাজ ও রাষ্ট্র। রহিম শুধুমাত্র ঐ পরিস্থিতির নিয়ন্ত্রণ নেননি বরং একধরনের 'স্থিতিস্থাপকতা (Resilience)’ নির্ণয় করেছেন।

২. ভয়ানক ক্ষতির মধ্যেও নিজের অস্তিত্বের অবস্থান শক্ত রাখা
ধরুন, এক বড় বন্যায় আপনার পুরো বাড়ি এবং গবাদিপশু সহ আপনার পুকুরের মাছ ভেসে গেছে। এক অর্থে আপনার এখন জীবনের অর্থ খুঁজে পাওয়া খুবই কঠিন। কারণ পুনরায় আপনাকে নতুন করে সবকিছু শুরু করতে হবে। কিন্তু ‘Stoicism’ বলবে তকদির/ভাগ্য/নিয়তির কথা। আরো স্পষ্ট করে বলা যায়, আপনার যে বাড়ি ডুবে গেছে বা যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেসব মেনে নেওয়া। নিজেকে মানানো যে, এসবই আপনার ভাগ্যে ছিলো, এসবই প্রকৃতির খেলা। এতে আপনার কোনো দায় নাই, হাত নাই। যা গেছে, তা যাবারই ছিলো। এতে দুঃখ প্রকাশ করবার কিচ্ছু নাই।

৩. আবেগে স্থিতিস্থাপকতা (Emotional Resilience) ধরে রাখা
আপনি যত ক্রোধান্বিত হবেন, দুঃখ পাবেন, কষ্ট পাবেন অথবা অধিক সুখ পাবেন তখন কোনরুপ সিদ্ধান্ত না নিয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। কারণ স্বভাবতই আমরা যখন খুব দুঃখে থাকি/খুব সুখে থাকি তখন আমরা যে সিদ্ধান্ত নিই তা সাধারণত ভুল নিয়তির দিকে আমাদের নিয়ে যায়। সুতরাং নিজের মনকে নিয়ন্ত্রণ করা জরুরী এবং গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া জরুরী।

৪. ফোকাস হারানো যাবে না
ধরুন, সংসার চালানোর জন্য আপনার পকেটে ১ কেজি চাল কেনার টাকা নাই। কিন্তু রাষ্ট্রে বিপ্লব প্রয়োজন। কিন্তু বিপ্লব কীভাবে করবেন? না খেয়ে সারাদিন আন্দোলন করবেন কীভাবে? তারচেয়েও বড়কথা হলো, আপনি না-হয় না খেয়েই থাকলেন কিন্তু আপনার পুরো পরিবার কি না খেয়ে থাকবে? সেটা কি ন্যায্য হবে?

ঠিক একইভাবে আমরা কোনো না কোনো কাজ করছি। কিন্তু প্রায়োরিটির তালিকায় নিজের কাজটাই নাই, তাহলে চলবে ক্যামনে? আমাদের আগে নিজের কাজ নিশ্চিত করতে হবে, নিজের পেটে ভাত না থাকলে রফিক আজাদ হয়ে আবার বলবেন, “ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো”।

৫. কর্মের প্রতি সতর্ক থাকা
ধরুন, একজন দেশের বিচারপতি কে হঠাৎ দেখা গেলো পালিয়ে বেড়াতে। তার ভয়টা আসলে কীসের ছিলো? তার পালানো এত জরুরী কেন ছিলো? মানুষ কেন তার প্রতি এত ক্রোধান্বিত হলো যে, তারা বিচারপতির উপর এক ধরণের বিচার পর্যন্ত নিজের হাতে তুলে নিলো? রাষ্ট্র একজন বিচারপতির বিচার চায়! এমন হাজারো পরিস্থিতি আমাদের চোখের সামনে।

তাই আমরা যে যেখানেই যে পদেই থাকি না কেন সেটাকে দায়িত্ব মনে করা এবং নিজের কর্মের প্রতি সতর্ক থাকা। কারণ আমরা যদি ভুলভাল করি তাহলে প্রকৃতি আমাদের ছেড়ে দেবে না।

Stoicism এর সারমর্ম
Stoicism বলবে, আগামীকাল যদি কিয়ামতও হয় তাহলে আজকে খাবারের জন্য কিছু কি আপনার কাছে আছে? আজকে চলবেন কীভাবে?

Also Read It On: আত্মউন্নয়নের নামে বৈরাগ্যদর্শনের (Stoicism) মায়াজাল: বইয়ের ভুয়া প্রতিশ্রুতি ও বাস্তব জীবনের সীমাবদ্ধতা
ছবি: Zeno of Citium (Copilot Ai)
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×