গতকাল কুমিল্লার অত্যন্ত দূরবর্তী ও প্রত্তন্ত অঞ্চল শ্রীকাইলে একটা ফুট ব্রীজের সাইট নির্ধারনের কাজে গিয়েছি। সাথে ছিল ডিপ্লমা ইঞ্জনিয়ার, ঠিকাদার ও ড্রাইভার সাহেব। আমরা একটা লোকের কাছ থেকে খবর পেয়ে ওই সাইটের প্রয়জনের কথা শুনেই ওখানে গেছি। এক দোকানদার দুপুর বেলা দোকান বন্ধ করে বের হয়েছে। আমরা বললাম, ভাই, অমুক লোককে চিনেন? বলল, হ্য। অই বাড়িতে থাকে। বললাম, আপনি একটু যান না? আমরাতো চিনি না। ডেকে নিয়া আসেন।
বললঃ আমি কি আপনাদের বাসা চিনাইয়া দিলে ১০ টাকা পামু? পামু না। তাইলে কেন যামু? আপনারা ১০ টাকা পাইবেন। আপনারা যান।
অগত্যা আমার লোকরা গেলো। আমি টায়ারড বলে দোকানের সামনেই বসে ছিলাম।
এক লোক দোকানদার কে বলল, ভাই, একেবারে উচিত কথা কইছেন।
দোকানদারঃ থিকইতো ভাই।যার কাজ, হে করুগগা।
আমিঃ না ভাই। আমার একটু আপত্তি আছে। আপনি ১০ টাকা পাবেননা দেখে গেলননা। এখন আমরাতো আপনাদের সেবা করার জন্য অনেক দূর থেকে এখানে এসেছি। আমরা যদি কাজ নাও করি, ১০ টাকা না। সরকার পুরা বেতনটাই দিবে।আসলে আমাদের কাজ করা উচিত সয়াবের নিয়তে।
দোকানদারঃ কেন, আমার কি ঠেকা লাগছে?...
আমিঃ তাইলেও আমরা ব্রীজটা আপনাদের এখানে না করে, আমাদের অফিসের ধারে কাছে কোথাও করি। আমরাতো ভাবি না, যে এতো দূরে কষ্ট করে আইসা আমি বারতি কি পাবো? জানিনা আপনি মুসলিম কিনা, তবে আমরা মুসলিমরা সব কাজ সয়াবের নিয়তেই করি।
দোকানদারঃ আপনার আমারে কি মনে হয়?
আমিঃ তাতো আমি দেখে বলতে পারবো না। আমি বলতে চাচ্ছি আমাদের এতো নিজেদের সার্থ নিয়ে ভাবলে কেউ কাউকে আর সাহায্যে এগিয়া আসবে না।
দোকানদারঃ বুঝছি, বুঝছি। আপনি জামাত করেন। আমরা জামাত করি না। আমরা আওয়ামিলিগ। আমরা এত বালা না।
আমার প্রশ্ন, মুখে দাড়ি রাখলেই, আর ইসলামের কথা বললেই সবাই জামাত, জংগী হয়ে যায়?
[আর তাই আব্বা আম্মা আমাকে বলে দিছেন, পথে কাউকে কোরান হাদিসের কথা শুনাবানা। পরিস্থিতি ভালো না]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





