সম্প্রতি পত্রিকায় একটি খবর এসেছে - 'যমুনা সেতু তৈরীর আগে একটি ফেরী ব্যবহার করে ঢাকা থেকে বগুড়ায় যেতে সময় লাগতো সাত ঘন্টা, এখন যমূনা সেতু ব্যবহার করে সেখানে সময় লাগে নয় ঘন্টা ।'
পদ্মা সেতূ তৈরী হবার পর কি ঢাকা - ফরিদপুর বরিশাল খুলনা যাতায়াতের সময় কমবে ?
যে কারনে ঢাকা- বগুড়া যাতায়াতের সময়কাল কমেনি বরং বরং বেড়েছে, সেই কারন আরো বেশী ভাবে আছে পদ্মা সেতুর ক্ষেত্রে ।
বলাই বাহুল্য, ঢাকা- বগুড়া যাতায়াতের সময়কাল বাড়ার কারন যান জট ।
পদ্মা সেতু সম্বন্ধে বলা যায়, এই সেতূর সাথে সংযোগ রক্ষাকারী রাস্তার দুই পাশে এখন শহর গড়ে তোলার মহোতসব চলেছে । অনেকেই ধরে নিয়েছেন, এর ফলে কম সময়ে যেহেতু ঢাকায় যাওয়া যাবে, তাই দেশের বাড়ীটাকে আধুনিক করে একটা গাড়ী কিনে নিলেই হবে । এই চিন্তা কিন্তু যমুনা সেতুর ক্ষেত্রে ছিল না ।
পদ্মা সেতূর সাথে যোগাযোগ রক্ষাকারী প্রধান প্রধান রাস্তার পাশে বসবাসকারী মানুষেরা যদি গাড়ি ব্যবহার করে ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করতে চায় তাহলে অবস্থাটা কি হবে বুদ্ধিমান মানুষের তা না বোঝার কথা নয় । দূঃখের সাথে বলতে হচ্ছে, অনেক ভালো ভালো কথা স্বত্তেও এই সরকারের অধিকাংশ প্রোগ্রাম ব্যার্থ হয়েছে, মানুষের কষ্ট বাড়িয়েছে । পদ্মা সেতূও কি তাই করবে ?
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



