কিংবদন্তি গায়ক এবং সুরকার ভূপেন হাজারিকার জীবন সঙ্কটাপন্ন
০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি গায়ক এবং সুরকার ভূপেন হাজারিকার অবস্থা আশঙ্কাজনক। দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় মুম্বাইয়ের একটি হাসপাতালে গত তিন দিন ধরে তার ডায়ালিসিস চলছে।
ভূপেন হাজারিকা শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে গত ৩০ অক্টোবর বুধবার রাতে আন্ধেরির কোকিলাবেন হাসপাতালের আসিইউতে ভর্তি হন। ৮৫ বছর বয়সি গায়কের অবস্থা খুব একটা ভাল ছিল না, বুধবার যখন তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তাঁর অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। তবে চিকত্সা চলবে, এবং এখনও কয়েকদিন তিনি হাসপাতালের আইসিইউতেই থাকবেন।
১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর অসমে জন্মেছিলেন এই কিংবদন্তি গায়ক, কবি এবং সুরকার। তবে তাঁর গুনের ব্যপ্তি শুধু গান বা কবিতায়ই সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন একজন তুখর সাংবাদিক, দক্ষ পরিচালক আর একজন অসাধারণ অভিনেতাও। একজন শিশু শিল্পী হিসেবে ১৯৩৯ সালে ‘ইন্দ্রমালতি’ নামের একটি ছবিতে তিনি অভিনয় করেন। আর মাত্র দশ বছর বয়সে একজন গায়কি হিসেবে প্রকাশ্যে আসেন ভূপেন হাজারিকা। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি এই কিংবদন্তিকে। ১৯৯৩ সালে, ‘রুদালিতে’ তাঁর সৃষ্টি সুরও তাঁর নিজের গলায় গাওয়া ‘দিলে হুম হুম করে’ আজও অনবদ্য, অতুলনীয়। তাঁর কৃতিত্ব তাঁকে এনে দিয়েছে অসংখ্য স্বীকৃতিও। এরমধ্যে আছে ‘দাদা সাহেব ফলকে’ থেকে শুরু করে ‘পদ্ম ভূষণ’ বা ‘সঙ্গীতনাটক অ্যাকাডেমি’ বা ‘অসম রত্নের’ মতো কিছু কহিনূরও। তাঁর অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল হলেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে আসমুদ্র হিমাচলে তাঁর অসংখ্য ভক্তকূল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন