somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুক্তমনা ব্লগার
আমি বিশ্বাসী, কিন্তু মনের দরজা খুলে রাখাতে বিশ্বাস করি। জীবনে সবথেকে বড় অনুচিত কাজ হল মনের দরজা বন্ধ রাখা। আমি যা জানি সেটাই সত্য, বাকি সব মিথ্যা…এটাই অজ্ঞানতার জন্ম দেয়।

সমকামী ব্যক্তির আশ্রয় কোথায়?

০৭ ই মে, ২০১৭ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমকামী ব্যক্তি, তারা আবার মানুষ নাকি? কি পরিবার, কি সমাজ, কি রাষ্ট্র সবখানেই তারা অবাঞ্ছিত। পরিবার থেকেই শুরু হয় সমকামী ব্যক্তিদের প্রতি নির্যাতন। যদি কখনো পরিবারের কোন সদস্য সমকামী বলে চিহ্নিত হয় তবে তাকে বিষমকামী হিসেবে গড়ে তোলার জন্য শুরু হয় নিষ্ঠুর প্রক্রিয়া। শারীরিক ও মানসিক নির্যাতনের সাথে সাথে বৈষম্য ও বিভিন্ন টোটকা চিকিৎসাসহ জোড়পূর্বক বিবাহ প্রদানের মাধ্যমে তাদের জীবন করে তোলা হয় দূর্বিসহ। এতে করে অনেকেই আত্বহত্যা করতে বাধ্য হয়। আর যারা আত্বহত্যা করতে পারে না তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সমকামী ব্যক্তিরা সমাজ ও রাষ্ট্রে প্রতি পদে পদে অবহেলা, বৈষম্য ও নির্যাতনের শিকার হতে থাকে। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সমকামী ব্যক্তিদের অপরাধীর চোখে দেখা হয়। বিশেষ করে ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে সমাজ সমকামী ব্যক্তিদের প্রতি জন সাধারণের নেতিবাচক দৃষ্টি ভংগি গড়ে তুলেছে। এমনকি সমকামী ব্যক্তিদের কতল করাও জায়েজ বলে সমাজে প্রচারিত আছে। যার মাধ্যমে একজন মানুষ হিসেবে সমকামী ব্যক্তির বেচে থাকার অধিকারও সমাজ অস্বীকার করে চলেছে।

এদেশে সমকামী ব্যক্তিরা এখন পর্যন্ত প্রকাশ্যে নিজেদের সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কথা প্রকাশ করতে পারে না। পারে না সম্মিলিতভাবে কোন সংগঠন করতে বা তাদের কথা কোথাও উত্থাপন করতে। না পুলিশ প্রশাসন, না আদালত –কোথাও তাদের ঠাই নেই। সবখানেই তারা অপরাধী। তারা কারো প্রতি কোন প্রকার অন্যায়, অবিচার, অপরাধ না করেও শুধুমাত্র নিজেদের ভিন্ন সেক্সুয়ায়াল অরিয়েন্টেশনের জন্য অপরাধী। একদিকে ধর্মীয় মৌলবাদীদের হুংকার অন্যদিকে রাষ্ট্রীয় আইনী নির্যাতন। তাহলে সমকামীরা যাবে কোথায়? তারা কি এদেশের নাগরিক নয়?

বাংলাদেশের মহান সংবিধান জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের জীবন ও স্বাধীনতার অধিকার স্বীকার করে তার পরও সমাজে সমকামী ব্যক্তির বেঁচে থাকার অধিকার আছে বলে মনে হয় না। এমনকি রাষ্ট্র দন্ডবিধির ৩৭৭ ধারা দিয়ে সমকামিতাকে অপরাধ হিসেবে ঘোষণা করে সমকামী ব্যক্তির সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। রাস্ট্র যেখানে সমকামী ব্যক্তির প্রতি বৈষম্যমূলক মূলক আচরণ প্রদর্শন করে, রাষ্ট্র যেখানে নির্যাতনমূলক আইন প্রণয়ন করে সমকামিদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে চলেছে সেখানে সমকামী ব্যক্তির আশ্রয় কোথায়?

সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৪৪
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×