শহুরে সজীবতা
৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রপল্লবের উপরে শহরের যান্ত্রিকতার ধূলো একের পর এক আস্তরণ তৈরি করে ঘন হচ্ছে। একটু ভার বেশি হয়ে যাওয়ায় নুয়ে গেছে পাতাগুলো। সামান্য এই উদ্ভিদ দেহকে ঘিরে চারিদিকে গড়ে উঠেছে ইটের পাহাড় । মনে হবে যেন একটি কার্বন পরমাণু ও দুইটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত বিষাক্ত কার্বনডাইঅক্সাইড শোষণের একমাত্র দায়িত্ব আজ তার উপরেই ৷ পাহাড়সম ইটের সমষ্টি গুলোর ফাঁকফোকর দিয়ে সূর্যের আলোর রশ্মি গাছটাকে ছুঁতে চলে আসে। আলোর চিরচেনা বৈশিষ্ট্য বলে কথা! তার বন্ধুকে সে ঠিকই সময় দিচ্ছে।
.
এই যে বর্ষা চলে এল। সে ভেবেছিল যদি বৃষ্টির ফোঁটায় এই দৈতাকার পাহাড়গুলো গলে যেত! তবে সেও দখিনা বাতাসে গা এলিয়ে পাতাগুলোর তালহীন নাচ দেখে মুগ্ধ হতে পারতো। কিন্তু তা তো আর হবে না। সব চাইলেই কি আর পাওয়া যায়? কিছুক্ষণ পরই বৃষ্টির জলধারা শুরু হয়। শহুরে বৃষ্টির দুটি সুবিধা হচ্ছে শব্দদূষণ ও বায়ুদূষণ কম থাকে। টুপ টুপ বৃষ্টির ফোঁটায় পত্রের আস্তরণ ধুয়েমুছে নেমে যায়। তাকে দেখে মনে হয়েছে এই বৃষ্টিতে সে নিদারুণ প্রাণবন্ত! মনে হয় যেন নতুনভাবে ফুটে উঠেছে তার কুমারিত্ব! স্রষ্টা এক দিক থেকে না দিলেও অন্যদিক থেকে ঠিকই দিয়ে দিয়েছেন। এইটুকু বর্ষাতেই যান্ত্রিকতার মাঝে এক টুকরো সবুজের বেঁচে থাকা।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের...
...বাকিটুকু পড়ুন
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র...
...বাকিটুকু পড়ুন