somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্র না শোষণতন্ত্র

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণতন্ত্র চার অক্ষরের একটি শব্দ। যার ইংরেজী প্রতিশব্দ Democracy. What is Democracy? Democracy means "For the people, of the people and by the people". কিন্তু পরিতাপের ব্যাপার হলেও সত্য যে গণতন্ত্রের সংজ্ঞাটা সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে।

"সবার উপরে ক্ষমতা সত্য তাহার উপরে নাই" এই নীতিতে বিশ্বাসী আমাদের লোভী নেতা-নেত্রীরা। দেশ রসাতলে গেলেও যেন কারো কোনও মাথা ব্যাথা নেই। সবাই সবার আখের গোছানোর তালে ব্যাস্ত। এদের চাই কোটি কোটি টাকার পাহাড় আর শতশত বাড়ি-গাড়ি, হোকনা তা বন বিক্রি করার টাকা অথবা সাধারন ব্যবসায়ীদের কাছ থেকে তোলা চাঁদার টাকা। এখনতো আবার চলছে গ্যাস বিক্রি করে পকেট ভরানোর ধান্ধা। নিজের কাজ সম্পূর্ণ করার জন্য সাধারণ মানুষ মারতেও এদের হাত কাঁপে না। এরা শুধু ক্ষমতা-লোভীই নয় খুনীও বটে। পাপ কাজ নিজে করা আর অন্যকে দিয়ে করানোতে শাস্তির বিধান সম্ভবত একই। যোঁক যেমন অন্যের রক্ত পান করতেই থাকে ছাড়ার নাম করে না, এরাও তেমনি আমাদের দেশের গায়ে যোঁকের মতো সেঁটে আছে।

পাঁচ বছর পর পর ক্ষমতার হাত বদল হয়, আসে নতুন দল সরকার গঠন করতে। শুরু হয় এই পাঁচ বছরের মধ্যে সব কিছু লুটে-পুটে খাওয়ার চিন্তা। এর ফলাফল হিসেবে আমরা দেখতে পাই সীমাহীন দূর্নীতি, স্বজনপ্রীতি, বাড়ি দখল আর জমি দখল, আরও দেখা যায় ঘুষের মাধ্যমে চাকরি দেয়া সহ যাবতীয় কুকর্ম। সবকিছু হয়ে পরে স্বকেন্দ্রিক। নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে রাজনীতিবিদদের দেওয়া কথা শুধু কথাই থেকে যায়। "শুধু কথায় চিড়া ভেজে না" কথাটি বোধহয় এদের ক্ষেত্রে সত্য নয়। ভোটের আগে এবং পরে এদের আচরণের তফাৎটা হচ্ছে এর প্রমাণ।

স্বাধীনতার আটত্রিশ বছর পরও দেশের উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পরার মতো নয়। অথচ মালয়েশিয়া আমাদের অনেক পরে স্বাধীন হয়েও আজ পৃথিবীর মানচিত্রে উন্নত দেশ হিসেবে পরিচিত। আমাদের সরকারকে সেখানে দারোস্থ হতে হয় অনুরোধ করতে যেন তারা বাংলাদেশ থেকে শ্রমশক্তি আমদানি বন্ধ না করে! বাংলাদেশের Image বহিরবিশ্বের কাছে নিতান্তই নগন্য। অন্তত আমার কাছে তাই মনে হয়। কেন আমাদের এই দূর্ভাগ্য? আর এর জন্য দায়ীই বা কারা? দেশটাকে যারা পরিচালনা করেন, তাদেরকেই আমার সবচেয়ে বেশি দায়ী মনে হয়। কারণ কলকাঠি তাদের হাতেই থাকে। আমাদের দূর্ভাগ্য যে মহাথির মোহাম্মাদের মতো সৎ, যোগ্য ও মহান চরিত্রের আগমন ঘটেনি যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। ছোট্ট একটি আশা, যেন যোগ্য ও সৎ ব্যক্তিত্তের উদয় হয় আমাদের রাজনৈতিক অঙ্গনে। তাও হয়তো বা সোনার হরিণের মতোই দূর্লভ হয়ে থাকবে।

একটি সুন্দর দেশের জন্য, সাধারণ মানুষের সাধারণ চাহিদাগুলো পূরণ করার জন্য আজ আদর্শ রাজনীতিবিদ বড়ই প্রয়োজন। তাহলেই শুধু আমরা পেতে পারি সুন্দর ও সুস্থ্য গণতন্ত্রের সাথে সোনার বাংলাদেশ।

বি.দ্র.: আজ অত্যন্ত ভারাক্রান্ত মনে এই ব্লগে আমার মনের কথা গুলো এই প্রথমবারের মতো লিখলাম। ভুল-ত্রুটি হওয়া খুবই স্বাভাবিক। আশা করি সবাই ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×