somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ আন্দোলন ও ভারত প্রসঙ্গ: টাইমস অব ইন্ডিয়ার খবর ও বাংলাদেশে অনুবাদের নমুনা!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ (২৭ ফেব্রুয়ারি) বেশ কয়েকটি বাংলাদেশী পত্রিকায় খবরটি এসেছে। আমাদের সময়.কম শিরোনাম করেছে, ভারতের মদদে শাহবাগের আন্দোলন.., ইত্তেফাকও প্রায় একই রকম একটি শিরোনাম করেছে, পত্রিকাটির শিরোনাম-ভারতের সহায়তায় শাহবাগ আন্দোলন। মানব জমিনও একই কথা বলেছে, তারা অবশ্য খবরটি যে টাইমস অব ইন্ডিয়ার সেটা বলেছে আগে।
শাহবাগ আন্দোলনের বিরোধীদের কাছে মোক্ষম আরেকটি অস্ত্র তুলে দেওয়ার চেষ্টা নিশ্চয়ই। প্রকাশিত সংবাদটির শুভংকরের ফাঁকির কথাটি বলার আগে অন্তত একটি প্রশ্নের অবতারণা করতেই হয়, কেন এই ধরনের প্রচারণা? এই সময়ে এসে? মনে হয় উত্তরটা সহজ, দেখা যাক:

১. টাইমস অব ইন্ডিয়ার শিরোনামটি হলো এরকম:Protesters at Shahbagh in Bangladesh backed by India, এর বাংলা অনুবাদ করতে গিয়েই বিভিন্ন পত্রিকায় বলা হচ্ছে, ভারতের মদদ কিংবা সহায়তায়। প্রকৃতপক্ষে এর বাংলা অনুবাদ হওয়া উচিৎ ছিল, শাহবাগের আন্দোলনে ভারতের সমর্থন। কারণ, মূল প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে strongest support from neighbour India. প্রতিবেশী কোনও দেশের এমন একটি আন্দোলনে একটি দেশ সমর্থন করতেই পারে, কিন্তু সেখানে মদদ বা সহায়তা করাটাকে সন্দেহের চোখে দেখার অবকাশ আছে বৈকি।

২. এবার আসি প্রকাশিত প্রতিবেদনটির সবচাইতে মজার দিকটিতে। প্রতিবেদনটির শিরোনাম আর প্রতিবেদনের মধ্যে রয়েছে কয়েক কোটি মাইল দূরত্ব। যদিও শিরোনাম করা হয়েছেProtesters at Shahbagh in Bangladesh backed by India, প্রতিবেদনের প্রথম প্যারাতেই বলা হয়েছে, protesters at Shahbagh, a busy intersection in Bangladeshi capital Dhaka, have probably their strongest support from neighbour India. এখানে PROBABLY শব্দটি খেয়াল করুন। শিরোনামে সহায়তার ব্যাপারে নিশ্চিত হলেও মূল প্রতিবেদনে কিন্তু রয়েছে সংশয়। প্রতিবেদনের এই অংশের অনুবাদ হতে পারে এরকম: বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ততম শাহবাগ মোড়ে তরুণ প্রজন্মের আন্দোলনে সম্ভবত প্রতিবেশি ভারতের শক্তিশালী সমর্থন রয়েছে। ইত্তেফাক এমনটাই করেছে। কিন্তু এই বাক্যগুলোর মধ্যে PROBABLY শব্দটিকে বেমালুম চেপে গেছে মানব জমিন আর আমাদের সময়.কম (আমি এখন পর্যন্ত তিনটি পত্রিকায় সংবাদটি দেখেছি), মানব জমিন লিখেছে-‘মঙ্গলবার ইন্দ্রানি বাগচির ওই রিপোর্টে বলা হয়েছে ওই আন্দোলনে প্রতিবেশি ভারতের জোরালো সমর্থন রয়েছে’ আর আমাদের সময়.কম লিখেছে,‘... জোরালো মদদ রয়েছে’! মূল প্রতিবেদনে যেখানে রয়েছে সংশয়, সেখানে আমাদের এই দুটি পত্রিকা নিশ্চিত খবর দিয়ে দিল! কেন? এটা কি শুধুই অদক্ষতা? নাকি অন্য কিছু?

৩. আরও একটি মজার বিষয় হলো, প্রতিবেদনের কোথাও কিন্তু সহায়তা বা মদদের কোনও তথ্য প্রমাণ নেই। আছে কয়েকজনের মন্তব্য, যেগুলোতে শহবাগের আন্দোলনকারীদের প্রশংসা করা হয়েছে। এতেই কি প্রমাণিত হয়ে গেল যে, এখানে ভারতের ‘মদদ’ রয়েছে?

৪. এই সময়ে এই ধরনের একটি সংবাদ প্রকাশ তাৎপর্যপূর্ণ। কারণ, শাহবাগ আন্দোলনের সঙ্গে নাস্তিকতার প্রসঙ্গ টেনে এনে যে পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস চালানো হচ্ছিল, সম্ভবত তাতে ভাটা চলে এসেছে। আজকের কালের কণ্ঠ দেখুন। প্রতিথযশা আলেমরা এখন যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে কথা বলা শুরু করেছেন। এই বার্তাগুলো ছড়ানোর ফলে পরিস্থিতি পাল্টে যেতে থাকবে। আর এ কারণেই নতুন আরেকটি ইস্যু প্রয়োজন। ভারত বিরোধিতার সেই পুরনো এবং প্রায় অকার্যকর কৌশলটিই সম্ভবত সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ডুবন্ত মানুষের কাছে খড়কুটোও অনেক সময় টাইটানিক জাহাজ হয়ে দাঁড়ায়!

৫. বাংলাদেশের সকল গণমাধ্যমকেই সংবাদটির ব্যাপারে সতর্কতা ও পেশাদারিত্ব কামনা করি। প্রচার করতে চাইলে এর সঠিক অনুবাদ প্রকাশ করাই উচিৎ।
(প্রতিবেদনগুলোর লিংক:
১। Click This Link
২। Click This Link
৩। Click This Link
৪। Click This Link)
১৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×