আপনি চাইলে দিতে পারতাম সবই!
আর আপনি?
প্রকট কৃত্রিম আনুগত্য আর কপট অভিনয়, এই!
শুনুন-
কৃত্রিমতা ভালবাসার অংশ নয়
নাকি হয়?
আমি ছুঁয়ে দিতে চেয়েছিলাম আপনার হাত,
হাতের স্পর্শ দিয়ে ছুঁতে চেয়েছিলাম আপনার মন
আপনার হাতের দস্তানা নয়!
অবিশ্বাসের ঐ কর্কশ দস্তানা দিয়ে কি আর মনের স্পর্শ নাগাল হয়?
মন ছাড়া ভালবাসা হয় না, নাকি হয়?
আমি আপনাকে দিতে চেয়েছিলাম মন
আপনি অবশ্য বলেন হৃদয়।
ব্যকরণ দিয়ে প্রেম হয় না, ভালবাসায় চলে না হিসাব-নিকাশ।
তবু, রইলো ভালবাসা, অনেক, আপনার জন্য
জানতে চাইছি না বিনিময় মূল্য
আপনি পৃথিবী হয়েই থাকুন,
আর আমি হতে রাজি আপনার জন্য আকাশ!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




