জিপিএ ৫ পাওয়া ছেলেমেয়েরা ইংরেজি না জানার কারণে দেশের ভবিষ্যৎ ভেবে যাদের মন খারাপ তাদের ব্যাংকক আসা দরকার! ব্যাংককবাসীর ইংরেজি দৌড়ের দুইটি উদাহরণঃ
১। হোটেলের রিসেপশনিস্টের কাছে জানতে চাইলাম, মানি এক্সচেঞ্জ কোথায় পাব? উত্তরে ইয়েস ইয়েস বলতে হোটেল রুমের কয়েকটা ছবি দেখিয়ে আমাকে বলে, কোন রুম চেঞ্জ করতে চাও??!! আমার মানি এক্সচেঞ্জ কে ও বুঝেছে রুম এক্সচেঞ্জ!
২। শপিং মলে একজনকে জিজ্ঞেস করলাম, টর্চ লাইট পাওয়া যাবে এখানে? বিরাট সুরে হুম বলতে বলতে আমাকে নিয়ে অনেকটা পথ হেটে একটা জায়গায় দাঁড় করিয়ে চলে গেলো। দেখি সামনে সাবুজ আলোর বেকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখা টয়লেট!!!! আমি বলি টর্চলাইট, ও বুঝে টয়লেট!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

