হিসেব মিলে না! পাশের মহল্লার মসজিদটা কিছুদিন আগেও ছিল, এক তলা। এখন পাঁচতলা এই মসজিদেও জুম আ নামাযে স্থান সঙ্কুলান হয় না। কিছুদিন আগে নিউ মার্কেট এলাকায় একটা শপিং মোলে দেখলাম; পুরো ফ্লোর শুধু বোরখা আর হিজাবের দোকান! কিন্তু কমেছে অন্যায়, অনাচার, অবিচার, ব্যভিচার এই শহরে?
মুসলমান ছেলে ধর্ষণের সেঞ্চুরির উৎসব করলে ধর্ম যায় না, হজ্ব নিয়ে নয়ছয় হলে ধর্ম যায় না, ধর্মীয় নেতার হোটেলে অসামাজিক কাজ হলে ধর্ম যায় না, হুজুর বলৎকার করলে ধর্ম যায় না, ধর্মের নামে অবৈধ ব্যবসায় ধর্ম যায় না, ইফতারে ভেজাল দিলে ধর্ম যায় না, নেতার ছেলে হোটেলে মাস্তি করলে ধর্ম যায় না, অফিস আদালতে ঘুষের মচ্ছব চললেও ধর্ম যায় না, রাষ্ট্রের টাকা হরিলুট হলেও ধর্ম যায় না, মসজিদ মাদ্রাসার নামের প্রকল্প করে টাকা খেয়ে ফেললেও ধর্ম যায় না!
অন্য ধর্মের দুর্বল কারো ফেসবুকে কোন কিছু লেখা হয়েছে গুজব ছড়ালেই ধর্মের অবমাননা!! গরিব এক হিন্দুর বাড়িতে হামলে পড়তে হয় হাজার হাজার তোউহিদি জনতার!
ইসলামের বড় শত্রু এখন কিছু মূর্খ, গোয়ার, ধর্ম ব্যবসায়ী, মেরুদণ্ডহীন, মুসলমানই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


