সুদিন আসবে
সুলভে সর্বস্ব বিকোয় যে সখি , একদিন সে সতীত্ব খুঁজবে
উচ্ছন্নে যাওয়া বখাটে হন্যে হয়ে একদিন কৌমার্য খুঁজবে
রক্ত ঝরে যে নির্বাক রোহিঙ্গা শিশুর, জান্তা একদিন তাঁর কাছেই ক্ষমা চাইবে
ক্ষমতার লালসায় রক্ত পিপাসু সুচিরও একদিন অশ্রু ঝরবে
জনতার পিঠে চাবুক কষে উল্লাসে মত্ত শাসক একদিন বিলাপে বুক ভাসাবে
একদিন জনতাই হাসবে, সুদিন আসবে
সুদিন আসবে
বাংলাকে ব্যাঙ্গ গান গায় যে গায়ক, একদিন সে উচ্চাঙ্গ সঙ্গীত শিখবে
সব নেতা একদিন গণ মানুষের কাছেই ফিরে আসবে
এই দেশটা একদিন হাসবে, সুদিন আসবে
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




