somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠ প্রতিক্রিয়াঃ হক কথা সমগ্র

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হক কথা পড়ে সমগ্র শেষ করলাম। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের একটি চিত্র পাওয়ার জন্য আগ্রহীদের জন্য অবশ্য পাঠ্য। পাতার পর পাতা পড়েছি আর বঙ্গবন্ধুর জন্য কষ্ট লেগেছে, কী ভয়ংকর যন্ত্রণার মধ্যে যে তিনি ভীষণ অস্থিরমতি, বিশৃংখল, স্বার্থপর একটি জাতিকে শাসন করার চেষ্টা করেছেন ভাবলে গা শিউরে উঠতে বাধ্য। সুযোগ সন্ধানী সরকারি কর্মকর্তাতের সীমাহীন দুর্নীতি, কিছু মুক্তিযোদ্ধা আর অনেক ভুয়া মুক্তিযোদ্ধার দুষ্কৃতি, রাজনৈতিক বাটপারদের অসহনীয় লুটপাট, সীমাহীন জাতীয় আর আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল তার নিত্যসঙ্গী।

অবাক হয়ে খেয়াল করি, ১৯৭২ সালে হক কথার অনেক প্রবন্ধ, অভিমত, আশংকা, এই ২০১৭ সালে এসেও হবহু প্রসঙ্গিক। কোনও লেখক যদি এখন কোথাও ঐ লেখার কিছু অংশ হুবহু তুলে দেন, মনে হবে এই সময় নিয়েই লেখা হয়েছে। এখনও চলছে সুযোগ সন্ধানী সরকারি পদবী ধারীদের সীমাহীন দুর্নীতি, কিছু মুক্তিযোদ্ধা আর অনেক ভুয়া মুক্তিযোদ্ধার দুষ্কৃতি, রাজনৈতিক বাটপারদের অসহনীয় লুটপাট, সীমাহীন জাতীয় আর আন্তর্জাতিক ষড়যন্ত্র!

বাংলাদেশের সংবাদপত্রে ভয়ংকর মিথ্যাচারেরও এক জ্বলন্ত দলিল এই হক কথা! দেশে কেন বঙ্গবন্ধু সব পত্রিকা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছিলেন হক কথার প্রতিটি পাতায় তার জবাব খুঁজে পাওয়া যাবে। একটি বিধ্বস্ত দেশকে গড়ার কাজে কোটি কোটি পর্বত প্রমাণ সমস্যা ঠেলে বঙ্গবন্ধু যখন সামনে এগুতে চাইছেন, তখন মওলানা ভাসানী নেমেছেন চরম ভারত বিরোধী প্রোপাগান্ডায়! কিছু প্রোপাগান্ডা তো একেবারেই ঘৃণ্য মিথ্যাচার! তাজউদ্দিন আহমেদ নাকি ভারতের সঙ্গে ৭টি গোপন চুক্তি করেছেন, চুক্তি অনুযায়ী ভারত ইচ্ছা করলে বাংলাদেশের ভিতরে তাদের নেতৃত্বে একটি সামরিক বাহিনী গঠন করবে! রক্ষী বাহিনীর দিকে স্পষ্ট ইঙ্গিত করেই বলা হয়েছে, এটি আসলে ভারতেরই তৈরি। এসব কথা কখন বলা হয়েছে, ১৯৭২ সালের সেপ্টেম্বরে! সরকার, মানুষ তখনও ভাল করেই বুঝতেই পারেনি যে দেশ স্বাধীন হয়ে গেছে! একটা সময় মানুষ এসব প্রচারণা খুব বিশ্বাস করতো, কারন যাচাই করে দেখার সুজগ ছিল খুবি সীমিত। কিন্তু এখন জানা যাচ্ছে ঐ সব প্রচারণা কী ভয়ংকর অপপ্রচার ছিল। মওলানা নিজেও শিকার হয়েছিলেন এসব অপপ্রচারণার। ' রক্ষী বাহিনীর সত্য মিথ্যা' বই থেকে জানা যাচ্ছে, একবার মওলানা রক্ষী বাহিনীর কয়েকজন সদস্যকে একে একে কাছে এনে জিজ্ঞেস করছিলেন, তোমার বাড়ি কোথায়? সবাই দেশের বিভিন্ন জেলার নাম বলছিলেন, কয়েকজন ছিলেন মওলানার নিজ আশ্রয়স্থল টাঙ্গাইলের। তখন মওলানা পিছনে দাঁড়ানো তার দলের এক নেতাকে রাগত স্বরে বললেন, কিরে সবাই তো দেখি বাংলাদেশের, তোরা না বলেছিলি সব ভারতের?!
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
১৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: তান্নুদের বাড়ি-১

লিখেছেন অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কি সত্যি প্রত্যাবর্তন করবেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫৩




নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×