চোখ বুঁজলেই তোমায় দেখি, আহা কত স্বপ্ন আঁকি
রঙ্গিন সূতায় হাওয়ায় ভাসি, বার বারই ভালবাসি!
চোখ খুললেই স্বপ্ন ভাঙ্গে, মন নদীতে বৃষ্টি নামে
চোখের জলে আগুন ধিকি, শুন্যতার পাহাড় ঢাকি
আমার রঙ্গিন মন খুন করেছ তুমি, তোমায় ভালবাসারই পণ করেছি আমি
মন মানে না প্রেমের ব্যকরণ, মনের টানেই ভাসাই আমার মন
তোমাতেই সুখ খুঁজি অকারণ, মনের মামলায় তুমিই আসামী
হউক তবে মনেই আনাগোনা, বাকি সব হউক অচেনা
তুমি বাদি হলে, মনের মামলায় আমিও আসামী!
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



