আমি ছোট মানুষ বলে, তুমি নীতি কথা শেখাও
বড় তুমি ধর্ম বেঁচে, ঈমান বেঁচে ঘুষ খাও!
কিছু বললেই ধমক দাও, করছি নাকি শোরগোল
তুমি-তোমরা আগুন জ্বালাও, কে লাগায় গণ্ডগোল?
চকলেট জামায় লেগে গেলে, তুমি বেজায় রাগ কর
তুমি মুখে সত্য গিলে, জাতির মুখ কালো কর!
ভবিষ্যতটা গিলে ফেলে, তুমি করছ উন্নয়ন
ছোট আমি অসহায়, জলে ভিজে দুই নয়ন।
বয়াম খোলে চিনি খেলে, তুমি ভীষণ রাগ কর
ধর্ষিতার কাপড় খোলে, তুমি শয়তান আমোদ কর!
ক্রিকেট বল গায়ে গেলে, তুমি কঠিন রাগ কর
কথায় কথায় মানুষ মেরে, রক্ত পানের ক্লাব কর?
আইডি কার্ড হারিয়ে গেলে, আমায় কর ডিজ- এলাঊ
তুমি তবে কেমন বড়, লাইসেন্স ছাড়া গাড়ি চালাও?!
তুমি এখন বড় বলে, কিছু বলতে পারছি না
মনে রেখো বড় হলে, সালাম তোমায় করছি না!
ছোট আমার কিছু নাই, তোমার জন্য নাই ক্ষমা
কিছু ঘৃণা এখন দিলাম, অভিশাপ রাখছি জমা!
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


