somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ৪ ডিসেম্বর থেকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১০ম আন্তর্জাতিক সায়েন্স অলিম্পিয়াড(আইজেএসও )। ভারতের পুনেতে এই অলিম্পিয়াডে প্রথমবারের মত আমাদের কেও আছে। বাংরাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক Farseem Mannan Mohammedy এবং Farhana Mannan বাংলাদেশ পর্যবেক্ষকদলের প্রতিনিধিত্ব করছেন। অন্যান্য অলিম্পিয়াডের মত এখানেও প্রথম বছর পর্যবেক্ষক থাকতে হয় এবং সব ঠিক থাকরে পরেরবার থেকে সেখানে াংশ নেওয়া যায়।

২০১২ সাল তেকে আমরা গণিতের পাশাপাশি বিজ্ঞান নিয়েও কিছু কাজ করার চেষ্টা করছি। কয়েকটি স্থানীয় বিজ্ঞানমেলা, গুগল সায়েন্স ফেয়ারের জন্য সহযোগিতা ইত্যাদির পাশাপাশি আমরা সেবার আযোজন করি সত্যেনবোস বিজ্ঞান ক্যাম্প যেখানে ৭ জেলার ৮৪জন বিহ্ঞান শিক্ষক যোগ দিয়েছেন। তখন তেকে মূলত বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের কর্মবীর নির্বাহী পরিচালক Alin-Sazzadur R Chowdhury এর মন্ত্রণা এবং প্ররোচনায় আমরা দেশে একটি শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস করা যায কীনা সেটা নিয়ে ভাবতে থাকি। অবশেষে ২০১৩ সালের মে-জুন মাসে আমরা প্রথমবারের মত ফার্স্ট সিকিউরিটি ব্যাংক -বিএফএফ শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৩ এবং প্রথম জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্প আয়োজন করি। আমাদের প্রিয় Azam Khan ভাই-এর কারনে এটি ব্যপকতা পায়। এর সঙ্গে যুক্ত হোন আরো অনেকে।
ক্যাম্পের শেষ আমরা ভাবছিলাম আমাদের মিমু কিশোরদের কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠানো যায় কী না। আমি প্রথমে ভেবেছিলাম এশিয়ান সায়েন্স ক্যাম্পে পাঠাবো। জানলাম বাংলাদেশ তেকে নাকি একটি জাতীয় প্রতিযোগিতার ভিত্তিতে সেখানে অংশগ্রহণকারী পাঠানো হয়। ব্যাপারটা আমি জানতাম না। জানলে হয়তো কংগ্রেস আর করতাম না। পরের দুইমাস চেস্টা করেও সেই জাতীয় প্রতিযোগিতার কোন খবর আমি বের করতে পারি নাই! পরে ভাবলাম তাহলে কংগ্রেসটা থাকুক। আইজেএসও-এর প্রেসিডেন্ট-এর সঙ্গে আমার আগে থেকে যোগাযোগ ছিল। তাকে জানালাম আমাদের জন্য কিচু করা যায কী না। কিন্তু ততদিন ১০ম আইজেএসও-তে পর্যবেক্ষক পাঠানোর সময়ও পার হয়ে গেছে। তারপরও উনি বরলেন ভারতে যোগাযোগ করতে ওরা যদি রাজী হয়। সেই হিসাবে আমরা যোগাযোগ করি এবং এসসোসিয়েট মেম্বারশীপ মানে পর্যবেক্ষক পাঠানোর সম্মতি পাই। সেই হিসাবে ফারসীম আর ফারহানা ওখানে যোগ দিয়েছেন।
আমাদের দেশে এই ধরণের কার্যক্রমের স্পন্সর পাওয়াটা কঠিন। এবং আমরা এখনো পাইনি। আমাদের পরিচিত একজন আমাদের চার লক্ষ টাকা ধার দিয়েছেন যে টাকা দিয়ে পর্যবেক্ষক দল পাঠানো হয়েছে। পরে যদি স্পন্সর না পাই, তাহলে আমাকে হয়তো সেই ধার শোষ করতে হবে। যদিও আমি যথেষ্ট আশাবাদী যে, আমাদের এবারের কর্মকাণ্ডে আমরা কাউকে না কাউকে পাবোই।
বিজ্ঞান কংগ্রেসের কর্মকাণ্ডকে আমরা এবার বছরব্যাপী একটা কর্মকাণ্ডে রূপ দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে কয়েকটি হল-
১. বছরর জুড়ে বিজ্ঞানের জন্য প্রচারণা, ২. স্কুলে স্কুলে একটিভেশন ও বিজ্ঞান মেলা, ৩. গুগল ও ইন্টেল বিজ্ঞান মেলার প্রস্তুতির জন্য কর্মশালা, ৪. বিজ্ঞানকর্মী এবং বিজ্ঞান লেখকদের জন্য কর্মশালা, ৫. আঞ্চলিক ও জাতীয় বিজ্ঞান ক্যাম্প, ৬. কংগ্রেস, ৭. আি্জেএসওতে অংশ নেওয়া ইত্যাদি।

আজ থেকে আমাদের ২০১৪ এর কার্যক্রম শুরু হল। বাকী আল্লাহর ইচ্ছা।

সবার সেকন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক। #cscongress14
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×