শার্টের বোতাম ছিঁড়ে গেছে !
জুতোটা ছিড়ে গেছে মা !
বাড়িওয়ালা এসেছিলো, বলেছে বাসা ছেড়ে দিতে
পকেটটা শূন্য হাহাকারে দোলে
কাল আরো একটা ইন্টারভিউ আছে ।
রুটি কলা দিয়ে গত কয়েকটা দিন চলছে !
মাগো তুমি কাঁদছো কেন মা ? বাবা কেমন আছে ?
কি আর করবে, দেশের ইতিহাস চর্চা করছে !
স্বাধীনতার ইতিহাস, মুক্তিযোদ্ধাদের ইতিহাস ;
ইতিহাস কি পেটের জ্বালা মিটায় ?
ময়লা শার্ট ছেঁড়া গেঞ্জি কি নতুন করে দেয় ?
ক্ষয়ে যাওয়া জুতোর গোড়ালী কি লাগিয়ে দেয় ?
হ্যা রে বাবা, দেয় ! ওই চোরা কলিমুদ্দীগো দেয় !
ইতিহাস তোদের মেধার দোষ দেয় আর মুক্তিযুদ্ধ কি-
যে, আজও জানেনা তাদেরও বেতন-ভাতা দেয় !
পেটের দায়ে রুটি চুরি লাউ চুরির বিচার হয়,
ছাতা চুরি জুতা চুরির তদন্ত হয়, জেল-ফাঁসি হয়,
কিন্তু তনুদের হত্যার তদন্তে ভুল হয়;
আবার ভুয়া মুক্তিযোদ্ধাদের স্যালুট করা হয় !
তাদের বিরুদ্ধে তদন্ত হলেও টাকায় পাড় পেয়ে যায় !
অথচ, রুটি রোজগারের আশায় বিদেশ গমনের লোকটি;
পদে পদে নাকাল হয়, জবাবদিহিতার তো শেষ নেই
এ কারণে তো অনেকে ভিটেমাটির শেষ সম্বলটুকুও হারায় !
এইতো স্বাধীনতা ! ইতিহাস খেয়ে থাকিস তোরা !!
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



