ভাবসিলাম একদিন প্রচন্ড এক কবি হবো !
অস্থির ভাষার ছন্দে গন্ধে সবাইরে মুঘ ধোয়াইয়া দিব !
কেউ ফোন কইরা কবিতার পুরা পাণ্ডুলিপিটি চাইবো ,
রাস্তায় বাহির হইলেই কেউ এসে বলবে;
"ভাইয়া আপনার সেদিনের কবিতাটা চরম হৈসিলো"!
এই স্বপ্নকে সারথি করিয়া ব্লগে আসিলাম
ধ্রুম-ধারুম কয়েক খানা কাব্য পোস্টাইলাম !
প্রেমের চেয়ে বিরহের ভাবখানাই বেশি ফুটসিলো,
অন নেট অফ নেটে দারোয়ানের ন্যায় জেগে রহিলাম,
ম্যাসেজ বক্স বারবার চেক করিতাম- যদি কেউ......
নাহ ! দেখি কেহই মিস করিল না ! অন নেট কিবা অফ নেটে !
বসে ছিলোনা কলম ! প্রবল বেগে দৌড়াইলো !
এবার থিম চেঞ্জ ! নিউ থিম ইস স্বদেশী এন্ড বিদেশী !
কত্ত দেশি বিদেশী জায়গা জিনিসের নাম মিশাইয়া লিখলাম,
এক্সসিলেন্ট ফাটাফাটি...... তোমার তুলনা তুমিই কবি
ভাবানন্দে নিজেই দশে দশ দিলাম নিজেকে-
ব্লগে ঘনঘন লগ ইন করতাম, দেখতাম কতবার পঠিত হলো;
দেখতাম নিজে যে কয়বার পঠিত করেছি,
সে ক'বার ই পঠিত হয়েছে !
একদিন দেখতে পাইলাম মডারেশন স্ট্যাটাস
'আপনি একজন জেনারেল কবি' !
সেই থেকে এখনো আমি জেনারেল কবি !
অন নেট অফ নেটে দারোয়ানের ন্যায় জেগে থাকি,
ম্যাসেজ বক্স বারবার চেক করি- যদি কেউ......
নাহ ! দেখি কেহই মিস করিল না ! অন নেট কিবা অফ নেটে !
সুপার-ডুপার হিট কাব্যখানা লইয়া
যাওয়া হলোনা সামু পাগলার ব্লগ বাড়িতে !
ভাই আপনার "চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো"
ওহ ! ভুলেই গেসিলাম ! ধন্যবাদ !!
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


