somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অব্যক্ত ভালোবাসা- পর্ব-৫

০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেধাবী ছাত্র হিসেবে স্কুলে আকাশের সুনাম কুড়াতে বেশি সময় লাগে না । শিক্ষকগণও আকাশকে খুব ভালোবাসে। স্কুলে ক্রীড়া শিক্ষক না থাকায় আকাশ সকাল বেলার পিটি/পেরেট পরিচালনা করে। প্রতি বৃহস্পতিবার ক্লাশ শেষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় আকাশ প্রতিভার স্বাক্ষর রেখে চলছে। এরই মধ্যে ইশরাত ও নুশরাত এর কণ্ঠে দেশাত্ববোধক সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের গতি বাড়িয়ে দেয়। দেশের প্রতি ভালোবাসা না কি প্রিয়ার কন্ঠে প্রিয় গান শুনে আকাশের হ্রদয়ে দোলা দেয় তার হিসাব মেলানো বড় দায়।বাস্তবে ইশরাতের প্রতি ভালোবাসা বেড়ে যায়। কিন্তু প্রিয়জনকে কাছে না পাওয়ার বেদনায় হ্রদয়ে রক্ত ক্ষরণ হলেও নানাবিধ কারনে বা অন্তর্মূখী ভাব বা জড়তার কারনে কিছুই বলতে পারে না। এ যেন বুক ফাটে তো মুখ ফোটেনা। আকাশ নিয়মিত ক্লাশ করে এবং ক্লাশের পড়া ক্লাশেই আয়ত্বে নিয়ে নেয় এর জন্য প্রাইভেট টিউটর বা বাসায় অতিরিক্ত চাপ নিয়ে পড়ার প্রয়োজন মনে করে না। ক্লাশ নিয়মিত করার আর একটা সুবিধা হচ্ছে প্রিয়জনের মুখদর্শন করা। তখন জসিম ও শাবানার একটা সিনেমা বিটিভিতে প্রদর্শনের ফলে আকাশ জসিমের একটা ডায়লগ পছন্দ করে। চানাচুর বিক্রেতা জসিম ব্যবসা শুরু করার পূর্বে শাবানার মুখ দেখে বলে লক্ষ্মীর মুখ দেখে ব্যবসা শুরু করলে লাভ বেশি হয়। আকাশ তেমনি নিজের ক্লাশ রুম থেকে বের হয়ে স্কুলের বারান্দা দিয়ে চক্কর দিয়ে বলে লক্ষ্মীর মুখ দেখে ক্লাশ করলে পড়ায় মনোযোগ বাড়বে বা লাভ (Love) বেশি হবে।স্কুল থেকে ফিরার পথে দূরত্ব বেশি হলেও প্রিয়জনের পথ ধরে বাড়ী ফেরে, তাকে অনুসরণ করে কিন্তু কিছু বলে না। এভাবেই চলতে থাকে পড়ালেখার পাশাপাশি আকাশের হ্রদয় মাঝে স্বপ্নের ভালোবাসার প্রাসাদ তৈরীর কাজ। ইসরাত এ বিষয়ে জানে কি না বা কিছু অনুমান করতে পেরেছে কি না আকাশ তা ভেবে দেখে নি। মনে মনে ভালোবাসলেও আকাশ কখনও ইশরাতকে সে রকম কোন ইঙ্গিত কখনও দেয় নি। ভালো লাগা থেকে ভালোবাসা তৈরী হয় সহজেই কিন্তু তা খুব সহজে প্রকাশ করা যায় না। আবার কোন পুরুষ যদি কোন নারীর চোখের দিকে একদৃষ্টিতে আট সেকেন্ড তাকিয়ে থাকে তবে তাদের প্রেম সুনিশ্চত। যদিও আকাশ এই তত্ত্বের সত্যতা যাচাই করার সুযোগ কখনও পায় নি। আবার প্রেম ও ভালোবাসার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আকাশের ভালোবাসা হ্রদয়ের টান প্রেমের বহিঃপ্রকাশ নয়।
মেয়ে মানুষের ৬ষ্ঠ ইন্দ্রীয় নাকি বেশি কাজ করে। কেউ তাকে অনুসরণ করলে সহজেই বুঝতে পারে। দেখতে সুন্দর আর সংস্কৃতি মনা মেয়েদের সাথে শুধু কথা বলতে আগ্রহীই না , স্বপ্নের নায়িকা মনে করে অনেক সুপুরষ। প্রকৃত পক্ষে সৌন্দর্যের কদর বোঝে বা সত্যিকারের ভালোবাসে এরকম মানুষ পাওয়া কঠিন। অনেকে মোহের বশে অনেকধরনের প্রশসংশা সূচক ব্যাক্য ব্যয়ে মেয়েদের আকৃষ্ট করার চেষ্টা করে। আবার অনেক মেয়ে প্রেমের ফাঁদে ফেলে ছেলেদের পকেটের টাকা নিজের করে নিতে ভালোবাসে। এমন প্রেক্ষাপটে আকাশের নিঃস্বার্থ ভালোবাসার অব্যক্ত রূপটি ইশরাতের দৃষ্টিগোচর হয়েছে কি না সৃষ্টিকর্তা ভালো জানেন।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×