somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অব্যক্ত ভালোবাসা-পর্ব-৮

০১ লা জুন, ২০২৩ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকায় আসা আকাশের জন্য প্রথম না। এর আগেও সে এসেছে বড় মামার বাসায় বেড়াতে এবং নানাবিধ কাজে মায়ের সাথে। তবে এই বার ঢাকায় এসেছে একাকী নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আর তা হচ্ছে উচ্চ শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হতে হবে। মনের আশা পুরণ হওয়ার আগে বাংলা সিনেমার সেই গানটির কথা মনে করে সামান্য তৃপ্তি পায়।“ ঢাকার শহর আইসা আমার আশা পুরাইছে, লাল লাল নীল নীল বাতি দেইখা পরান জুড়াইছে”। বাস্তবে আকাশের পরান জুড়াইলো না কারন যে আশায় বড় মামার বাসায় গিয়ে উঠেছিল তা পুরণ হলো না। মামার বাসায় থাকতে না পেরে মহানগর ছেড়ে ঢাকার অদূরে বোনের ছোট্ট সংসারে কিছু দিন থাকার সুযোগ পায়। নানা রকম লজিস্টিক সাপোর্টের অভাবে পছন্দসই নাম করা কলেজে ভর্তি হতে না পেরে ধানমন্ডি ৩২ নম্বরের পাশে একটা কলেজে আকাশ উচ্চ মাধ্যমিক ভর্তি হয়। নতুন প্রতিষ্ঠানের নতুন সহপাঠিদের মাঝে থেকেও আকাশের মন পড়ে থাকে স্কুলের আঙ্গিনায়। সপ্তাহ শেষে সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সেই গান, “একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়”। সবচেয়ে মনে পড়ে কোকিল কণ্ঠী ইশরাত কে। ঢাকার শহরের এই নাগরিক ব্যস্ততা, উচ্চ মাধ্যমিকের পড়ালেখার ভিড়ে আকাশের হ্রদয় থেকে একবারও মুছে যায় নি ইশরাতের নাম। বারবার জানতে মন চয় ইশরাত নুশরাত সিলেটে কেমন আছে, কোথায় তারা ভর্তি হলো। তাদের পরিবারের সবাই কেমন আছে। তারা কি আমার কথা মনে রেখেছে। তাদের ভাবনায় আকাশের হ্রদয় সর্বদা ব্যকুল থাকে। বিরহ ও হ্রদয়ের রক্ত ক্ষরণ নিয়ে আকাশ জীবনের তাগিদে টিউশনী ও পার্ট টাইম জব করে পড়া লেখা চালিয়ে যায়। এরই মাঝে তার মনে আর একটা গান এর কথা ভেসে ওঠে, “ ও সকিনা গেছস কিনা ভুইলা আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকার শহরে”।
আকাশ ঢাকার শহরে রিক্সা না চালালেও বেবি ট্যাক্সি চালাবে বলে মনে মনে স্থির করেছিল। অভাগা যে দিকে চায়, সাগর শুকিয়ে যায়। আকাশের জীবনে এই প্রবাদ অনেকবার প্রমাণিত হয়েছে। সে যার নিকট বেবি ট্যাক্সি চালানো শিখবে বলে মন স্থির করেছে সে নিজেই বেবী ট্যাক্সি চালানো ছেড়ে দিয়েছে। আর হলো না তার বেবি ট্যাক্সি চালানো তবে বেবি বয়সের বা শিশুকালের স্মৃতি ধরে রেখেছে এখোনো। গানের কথায় বলতে হয়, “ ছোট্ট বেলার প্রীতি সে কি ভোলা যায়, কত ব্যাথা কত স্মৃতি আমাকে কাঁদায়”। প্রীতি না করেও আকাশ বিরহ যন্ত্রণায় কাতর হয়ে জীবনের কঠিন চ্যালেনঞ্জ মোকাবেলা করে জীবন যুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্যে পড়ালেখা চালিয়ে যায়। নানা বিধ কারণে প্রতিকূল পরিবেশে পূর্ণ মনোযোগ দিয়ে পড়ালেখা না করতে পারলেও আকাশ প্রথম বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মায়ের নিকট খবর পৌছাতে রাত বারটার গাড়িতে আকাশ পৌছায় বাড়িতে। আসলে যোগাযোগ ব্যবস্থা এতো টা উন্নত নয়। পদ্মা নদী পাড়ি দিয়ে রাত তিনটায় গাড়ি পৌছায় উপজেলা শহরে । গভীর রাতে কোন যানবাহন না পেয়ে পায়ে হেটে একাকী আকাশ দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাঁশবাগান ও মন্দিরের গা গেষে সকল ভয়কে জয় করে অবশেষে পৌছায় মায়ের কাছে।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২৩ দুপুর ২:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×