somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের সাধারণ জনগণ ছাগলের তিন নম্বর বাচ্চার মতো তিড়িং বিড়িং নাচতে থাকে!

১৩ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুতে অনেকে ছাগু থাকলেও ছাগলের তিন নম্বর বাচ্চার গল্প জানে কিনা তাতে কিছুটা সন্দেহ আছে। একটা ছাগলের স্তনে/দুধে দুটি বান/বোটা থাকে।ছাগল যখন তিনটি বাচ্চা জন্ম দেয় তখন দুটি বাচ্চা দুধ পান করার সুযোগ পায় এবং তৃতীয় বাচ্চাটি অপেক্ষায় থাকে কখন সে দুধ পানের সুযোগ পাবে। দুধ পানের অপেক্ষার প্রহর গুনতে গুনতে ক্লান্ত হয়ে তিড়িং বিড়িং লাফ দেয়। এটাকে নাচ বলে কি না বা এই নাচে সুখ না দূঃখ লুকানো আছে তা নিয়ে এখনো কোন গবেষণা না হলেও বাঙালী কিন্তু ছাগলের তিন নম্বর বাচ্চার ভূমিকায় অভিনয় করতে ওস্তাদ। তাইতো এ দেশে অভিনেতারা নেতা হয়ে ক্ষমতায় যায় আর নেতারা জনগণের সাথে অভিনয় করতে গিয়ে ধরা খেয়ে গনপিটুনি খায় অথবা দেশ ছেড়ে পালিয়ে যায়।

বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল পালাক্রমে দেশের ক্ষমতা ভোগ করে আসছে আর সাধারণ জনগণ ছাগলের তিন নম্বর বাচ্চার মতো নিজেদের আখের গোছানোর অপেক্ষায় আছে। মাঝে মধ্যে তিড়িং বিড়িং লাফ দিচ্ছে।

বাঙালীর আর একটা বৈশিষ্ট্য আছে, তা হচ্ছে হুজুগে মাতাল। কখন কি করবে তার ঠিক নাই। “ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না” এ প্রবাদ মনে হয় অন্য কোন জাতির জন্য। এরা কখন কাকে ধাক্কা দিবে এবং কখন কার পক্ষ নিবে তা বলা মুশকিল। ইত্যাদিতে একটা পর্বে হানিফ সংকেত দেখিয়েছেন যে, একটা গ্রুপ দলবদ্ধভাবে মিছিল করছে মানি না মানি না। একজন উৎসুক জনতা জানতে চায়,আপনারা কি মানেন না। উত্তেজিত জনতা সমস্বরে বলে ওঠে জানি না জানি না।

বাঙালী গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে এক ধাপ এগিয়ে। গড্ডালিকা মানে ভেড়া বা ভেড়ার পালকে বোঝায়। ভেড়ার পালের একটা ভেড়া যে দিকে যায় সকল ভেড়া সে দিকে যায়। এ ক্ষেত্রে ভালো-মন্দ, লাভ-ক্ষতি কোন বিবেচনা করে না।হুজুগে মাতাল বাঙালী ভেড়ার পালের মতো একজন যা করে সবাই তাই করতে চায়। তাই অবুজ বাঙালীকে সঠিক পথ দেখাতে একজন রাখাল বালক দরকার যে সঠিক পথের দিশা দিবে।

বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় মনে হচ্ছে বাঙালী জাতির ভবিষ্যৎ অন্ধকার। অন্ধকার দূর করে সঠিকভাবে পথ চলতে নতুন মশালের আলো জ্বালানোর পরামর্শ দিলেও কেউ আলোকিত হতে চাচ্ছে না। অবস্থা দেখে মনে হয় বাঙালী অন্ধকারে থাকতে পছন্দ করে অথবা আলোতে চোখ ঝলছে যাওয়ার ভয় পায়।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×