somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেজে গোবরে অবস্থা! জনভোগান্তীর দায় কার?

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভেবেছিলাম “ সকাল দেখে বোঝা যায় দিনটি কেমন হবে” প্রবাদটি মিথ্যা প্রমাণ করে সফল হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিপ্লব/গনঅভ্যুত্থান/ষড়যন্ত্র বা অন যে কোন পদ্ধতিতেই হোক সাংবিধানিক নিয়ম ভঙ্গ করে সাংবিধানিক অধিকর্তা মহামান্য রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে দেশ ও দেশের জনগণের মঙ্গল কামনায় দায়িত্ব নেন বর্তমান সরকারে এনজিওগ্রাম করা উপদেষ্টারা। দেশে অনেক যোগ্য, সৎ , দেশপ্রেমিক লোক থাকলেও এনজিও কর্মী, গ্রামীণ ব্যাংক কর্মীসহ বিশেষ ঘরনার অথর্ব লোকদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় বর্তমান সরকারে।

সৈরাচার সরকার হটিয়ে দায়িত্ব নেওয়া বর্তমান সরকার জনগণের জানমালের দায়িত্ব নিবে এটাই ছিলো সকলের প্রত্যাশা। কিন্তু যারা সৈরাচার সরকার পতনের জন্য মাস্টার মাইন্ডের মাধ্যমে পরিকল্পিতভাবে ক্ষমতা দখল করে গণঅভ্যুত্থানের নামে গণভবন লুটপাট করে তাদের স্বরূপ উন্মোচন করলো তারা সরকার পরিচালনায় প্রথম দিন থেকে ব্যর্থ। এ যেন বিসমিল্লায় গলদ।যারা পরিকল্পিতভাবে সৈরাচার পতন ঘটাতে পারে তারা নতুন সরকার দায়িত্ব নিতে কেন তিন দিন দেরি করে জাতীয় বিশৃঙ্খলা উসকে দিলো তা গবেষনার বিষয়। দেশের উন্নয়ন ও বাক স্বাধীনতা রক্ষার পরিবর্তে প্রতিহিংসার রাজনীতি , মিডিয়া দখল করে সাধারণ জনগণের বাকরুদ্ধ করে দিয়েছে।

জাতীয় স্বার্থবিরোধী কাজ দেখে মনে হচ্ছে জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরনো শকুন। সরকারের ১০০ দিন পার করলেও অবস্থার কোন উন্নতি না ঘটিয়ে দিনে দিনে অবনতি ঘটাচ্ছে বিভিন্ন বিতর্কিত কাজের মাধ্যমে। এ যেন সরকারের লেজে গোবরে অবস্থা। আমি আশাবাদী দীর্ঘ মেয়াদে এই সরকার দেশ ও দেশের জনগণের মঙ্গল নিশ্চিত করবে অথবা দেশের প্রয়োজনে আমজনতা প্রচলিত রাজনৈতিক দলকে বয়কট করে তৃতীয় কোন রাজনৈতিক দলকে শক্তিশালী করে দেশ পরিচালনার দায়িত্ব দিবে।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৫
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের জন্ম দাগ- অনুচ্চারিত এক অধ্যায়

লিখেছেন ইসিয়াক, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৩


প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×