সিনেমা দেখে শুতে শুতে বেশ রাত হয়ে গেছিল। হঠাৎ করেই দেখলাম অর্কুটে আপডেট আসছে বন্ধু বান্ধবরা ভুলভাল স্প্যানিশ কিছু কমিউনিটিতে যোগ দিচ্ছেন। একজনকে ফেসবুকে ঢুকে সতর্ক করে দিলাম – তোমার আইডি মনে হচ্ছে হ্যাক হয়েছে। তারপরে দেখি কেউ কেউ আপডেটে দিয়েছেন বোম শব্দ দেখলেই ডিলিট করবেন। দু একটা স্ক্র্যাপ ডিলিট করে ঘুমোতে গেলাম।
সকালে উঠে দেখি ভাইরাসের বোলবালা বেড়ে গিয়েছে প্রচুর। তাই চোখ বোলালাম নেটে। খবর বলছে অর্কুট আন্ডার এটাক। যে শব্দটিকে আমার বাংলা মনে হয়েছিল, তা আদপে বাংলা নয় – পর্তুগীজ বা স্প্যানিশ শব্দ (Bom Sabado) যার মানে হচ্ছে Good Friday. এই ভাইরাস আক্রমন ফ্রেবুয়ারী মাসেও একটা সময় দেখা গিয়েছিল। এটি একটি কুকি স্টিলিং ভাইরাস। অর্থাৎ আপনার ব্রাউসারের স্টোরড ইনফরমেশন থেকে তা আপনার অজান্তেই আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে পৌঁছে যাবে।
ভাইরাসটি আসলে জাভা স্ক্রিপ্ট বেসড। এটি একটি জাভা স্ক্রিপ্ট এমবেড করে দিচ্ছে আপনার ব্রাউসারের ফ্রেমে। কারো কারো মেশিনে হোস্ট ফাইলটিও বদলে যাচ্ছে। যদিও আমার মেশিনে এই সমস্যা হয়নি।
এখন কর্তব্য? – প্রথমেই আপনার ব্রাউসারের কুকি ও অন্যান্য স্টোরড ইনফরমেশন উড়িয়ে দিন। তারপর গুগল একাউন্টের পাসওয়ার্ড বদলে নিন google.com/accounts এ গিয়ে। পাসওয়ার্ডটির গুনগত মান যাচাই করে নিন। ভাল হয় যদি security question টাও বদলে নিতে পারেন। আর হ্যাঁ, অর্কুট এখন কটা দিন ব্যবহার করবেন না। বলা হচ্ছে ফেসবুকও আক্রান্ত হতে পারে।
শেষমেষ একটা কথা – হয়তো ভাবছেন আপনার একাউন্টটি হ্যাক হয়নি। কিন্তু সেখানেও ভুল হতে পারে। হয়তো আপনার অজান্তেই আপনার একাউন্টটি হ্যাক হয়ে গেছে। কাজেই সতর্ক হয়ে যাওয়া কিন্তু ভালো। আমি আরো কিছু বিস্তারিত জানতে পারলে এখানেই আপডেট করছি।
আলোচিত ব্লগ
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।