আমি প্রতিদিন মিরপুর যাই অফিস করার জন্যে।আজিমপুর থেকে বাসে চরে মিরপুর ১ এ আমার অফিস।আমার চাকরির বয়স ৬ মাস।
শেখ মজিবুর রহমান এর বাড়ির সামনে বা ধানমন্ডি ৩২ বা সুকরাবাদ পানির পাম্প হতে শুরু করে ধানমন্ডি ৩২ বা শেখ মজিবুর রহমান এর বাড়ি পর্যন্ত এত খারাপ গন্ধ যে অনেকেই বাসে বমি করে দিবার মত অবস্তা অনেকেই রোমাল দিয়ে আবার অনেকেই হাত দিয়ে গন্ধ থেকে বাচার জন্যে মুখ লেকিয়ে রাখে।তা ছাড়া এ লাইনের বাসের অবস্তা এবং যানজট এর কথা নাই বা লিখলাম।
আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান বা শেখ মজিবুর রহমান এর মেয়ে বা আওয়ামি'লীগ এর প্রধান শেখ হাসিনা আপনি অনেক আশা দিয়ে আমাদের ভোটের মাধ্যমে সরকার প্রধান হয়েছেন এবং আমাদের কে ডিজিটাল বাংলা দিবেন বলে ওয়াদা করেছেন।কি দিতে পেরেছেন তা আমরা জানি।
আপনার কাছে আমরা যারা প্রতি দিন আজিমপুর হতে মিরপুরে যাই তাদের সবার পক্ষ হতে আপনার নিকট চাওয়া আপনার বা শেখ মজিবুর রহমান এর বাড়ির সামনে ফুলের সুবাস না দিতে পারেন কম পক্ষে হলেও আমাদের জন্য খারাপ গন্ধ দুর করার ব্যবস্তা করেন।এতে আপনার বা শেখ মজিবুর রহমান এর বাড়ির সুনাম বাড়বে।
এ সামান্য কিছু দিতে যদি না পারেন তো ডিজিটাল কি ভাবে দিবেন?
আর যদি মনে করেন এ গন্ধ ডিজিটালেন একটা অংশ তো বেশ ..............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


