প্রেমের দিন
০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের দেখা করার কয়েকটি জায়গা ছিল। তন্মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়-র চারুকলা ইনষ্টিটিউট উল্লেখযোগ্য। এক বিকেলে আমরা চারুকলায় ঘুরতে গিয়েছিলাম। ওখানে সবসময় কোন না কোন উৎসব বা প্রোগ্রাম চলতেই থাকত। ওখানে কিছু সময় কাটানোর পরে আমরা লাইব্রেরীর পাশ দিয়ে মধুর ক্যান্টিন হয়ে কলাভবন এর দিকে হাটছিলাম। আকাশ আগে থেকেই মেঘাচ্ছন্ন ছিল; সন্ধ্যাও হয়ে এলো। হঠাৎ করে ঝুম বৃষ্টি নামল। আমরা বৃষ্টি এড়ানোর জন্য কলাভবনের পাশে দিয়ে কিছুদূর দ্রুত হেটে রিকশা নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু বৃষ্টি এত জোরে নেমেছিল যে অল্প সময়ের মাঝেই সব রিকশা উধাও হয়ে গেল। কালো অন্ধকার, ঝুম বৃষ্টি আর তার সাথে ল্যাম্প পোস্টের আবছা আলো। আমরা দুজনেই পুরো ভিজে গেলাম। তখন বৃষ্টির হাত থেকে বাচার চিন্তা বাদ দিয়ে বৃষ্টি উপভোগ করতে শুরু করলাম। কলা ভবনের সামনে থেকে নীলক্ষেত এর মোড় পর্যন্ত বৃষ্টিতে ভিজতে ভিজতে হেটে চললাম। সেটা ছিল এক অন্যরকম অনুভূতি। আমাদের সেদিনের অনুভূতি পেলাম গানটা শুনতে শুনতে...
https://www.youtube.com/watch?v=ZvL5ViRBZQ0&ab_channel=RtvMusic
view this link 
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন