জীবদেহের ব্যবচ্ছেদ এড়াতে এক ধরণের স্বচ্ছ গোল্ডফিশ প্রজননে সক্ষম হয়েছেন জাপানের গবেষকরা
১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বচ্ছ ত্বক আর আঁশটের ভেতর দিয়ে এমনকী গোল্ডফিশের হৃদস্পন্দনও দেখা যাবে বাইরে দেখে৷ এর আগে স্বচ্ছ ত্বকের ব্যাঙের প্রজনন সম্ভব হলেও মাছের বেলায় এ ধরণের গবেষণা এটাই প্রথম৷স্কুলে জীবদেহের ব্যবচ্ছেদ করা নিয়ে বিতর্ক ক্রমশই বাড়ছে৷ কিন্তু ছাত্রছাত্রীদের জীবদেহের অঙ্গপ্রত্যঙ্গের সংস্থান শেখাতে হলে ব্যবচ্ছেদ ছাড়া উপায় কী৷ বিকল্প উপায় খুঁজতে গিয়েই কৃত্রিম প্রজননের মাধ্যমে স্বচ্ছ দেহের গোল্ডফিশ উদ্ভাবন করেছেন জাপানের গবেষকরা৷মিয়ে বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ইয়ুতাকা তামারু জানান, ‘‘স্পন্দনশীল হৃদপিণ্ড এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ দেখতে পারবেন কেননা এর ত্বকে বা আঁশটেতে কোনো রঙ নেই৷'' জাপানের মিয়ে এবং নাগোয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষকদল একটা শঙ্করায়ন হ্যাচারি থেকে ফ্যাকাশে ত্বকের গোল্ডফিশ নিয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে এই ‘রাইয়ুকিন' গোল্ডফিশ উদ্ভাবন করেন৷ অধ্যাপক তামারু বলছিলেন, ‘‘একটা অ্যাকুরিয়ামে ফ্যাকাশে গোল্ডফিশ থাকাটা কারও পছন্দ না হলেও স্বচ্ছ হওয়ার কারণে এর অঙ্গ-প্রত্যঙ্গগুলো ত্রিমাত্রিকভাবে দেখতে পাওয়াটা খুবই কাজের হবে৷''
সংগ্রহ : মুশরিফ
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন